ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

মাদারীপুরে ভ্যানচালক হত্যায় অভিযুক্ত ২ জন গ্রেফতার, ভ্যান ও মোবাইল উদ্ধার

মাদারীপুরের রাজৈরে ব্যাটারিচালিত ভ্যানচালক আকাশ আকন (১৮) হত্যার ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে রাজৈরের নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন হায়দার শেখ (৪০) ও আবু বক্কার কাজী (২৮)। হায়দার রাজৈরের নয়কান্দি গ্রামের বারেক শেখের ছেলে ও বক্কার কাজী একই উপজেলার সুন্দিকুড়ি গ্রামের কামরুল কাজীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম জানান, ৩০ জুলাই সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন পশ্চিম রাজৈর গ্রামের বাসিন্দা আমজাদ আকনের ছেলে আকাশ আকন। পরে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেলে রাতেই তারা রাজৈর থানা পুলিশকে অবগত করে। পর দিন ৩১ জুলাই সকালে রাজৈরের নয়ানগর মাছকান্দি এলাকার সড়কের পাশে ভ্যানচালকের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

পরে লাশটি আকাশের মর্মে শনাক্ত করে পরিবার। এই ঘটনায় নিহতের বাবা আমজাদ আকন রাজৈর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তা হত্যায় অভিযুক্ত প্রথমে হায়দার শেখকে গ্রেফতার করে পুলিশ এবং উদ্ধার করা হয় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন। তার দেয়া তথ্য মতে- পরে গ্রেফতার করা হয় আবু বক্কার কাজী নামে হায়দারের সহযোগীকে। অভিযান চালিয়ে হৃদয়নন্দি গ্রামের এমদাদুল হকের গ্যারেজ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ব্যাটারিচালিত ভ্যান। পরে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার দুইজনকে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

মাদারীপুরে ভ্যানচালক হত্যায় অভিযুক্ত ২ জন গ্রেফতার, ভ্যান ও মোবাইল উদ্ধার

আপডেট সময় : ০১:০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫