ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. পয়গাম আলী।

এর আগে মির্জা ফয়সল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পয়গাম আলী যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এর উপস্থিতিতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সভাপতি পদে একমাত্র প্রার্থী থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মির্জা ফয়সল আমিন। সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী ৩৫১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসভাপতি আল মামুন পান ২৯১ ভোট এবং সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পান ১৬৬ ভোট। তবে পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সম্মেলনের ৯ ঘণ্টা আগে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

  1. ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌর কমিটির মোট ৮০৮ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ২৪ মে। সে সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক ছিলেন মির্জা ফয়সল আমিন।
Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আপডেট সময় : ০৮:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫