ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার। স্ত্রী—সন্তান ও স্বজনদের নামে শত শত বিঘা জমি, শহরে বহুতল ভবন—মার্কেটসহ বিপুল সম্পদ দুদকে তদন্ত চলমান। শিক্ষাঙ্গন কি এখন অপরাধীদের নতুন টার্গেট? নিরাপত্তাহীন শিক্ষাপ্রতিষ্ঠান মানে অনিরাপদ ভবিষ্যৎ। শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন।

মুকসুদপুরের ইউএনওর বিরুদ্ধে উন্নয়নের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ০১:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৩৪১ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজী টুলুর বিরুদ্ধে মুকসুদপুর সদর ঈদগাহ্ ও কবরস্থানের উন্নয়নের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে মুকসুদপুর সদর ঈদগাহ্ ও কবরস্থান সংরক্ষণ কমিটির সদস্য মো. মিজান মিয়া, হেমায়েত জান মিয়াসহ একাধিক সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়, গোপালগঞ্জ জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনসহ একাধিক সংস্থায় অনুলিপি প্রেরণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

অভিযোগ সূত্রে জানা গেছে, অর্থ আত্মসাতের এ বিষয়টি দীর্ঘ কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে চলে আসছে। মুকসুদপুর সদর উপজেলা ঈদগাহ্ ও কবরস্থান উন্নয়ন কমিটির অর্থ আদায়কারী সোহেল আহম্মেদ কমিটির সদস্যদের অনুমতি না নিয়েই প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়াও মুকসুদপুর উপজেলার বর্তমান ইউএনও এস এম ইমাম রাজী টুলুর বিরুদ্ধে কারণে-অকারণে লক্ষ লক্ষ টাকা সংশ্লিষ্ট ব্যাংক একাউন্ট (সোনালী ব্যাংক -এস.বি নং- ৬১০৮৫৩৪০০১৪৯৯ মুকসুদপুর শাখা) থেকে উত্তোলন করে নামমাত্র কাজে ব্যয় করে বাকি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

সম্প্রতি কবরস্থানের উন্নয়নের নামে ৩/৪ লক্ষ টাকা যৌক্তিক ব্যয়ের পরিবর্তে ইউএনও এস এম ইমাম রাজী টুলু অসৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে মনগড়া টেন্ডারের মাধ্যমে নির্ধারিত ঠিকাদারকে দিয়ে গত ২১ জুন ১২ লক্ষ ৩০ হাজার টাকা উত্তোলন করান।

আরও পড়ুন: মুকসুদপুরের বাটিকামারীতে অনুষ্ঠিত হলো বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

শুধু তাই নয় গত মাসের ২৯ জুন পবিত্র ঈদ-উল-আযহার নামাজ বৈরী আবহাওয়ায় ঈদগাহে অনুষ্ঠিত না হলেও ইউএনও ৩ লক্ষ টাকা ঈদের নামাজের আনুষঙ্গিক ব্যয় দেখিয়ে টাকা উত্তোলনের অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সদস্যদের।

এ বিষয়ে সংশ্লিষ্ট কমিটির সচিব মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবু বকর মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযুক্ত ইউনিয়নের বিরুদ্ধে ফোনে কোন মন্তব্য করতে রাজি হননি।

অভিযুক্ত মুকসুদপুর উপজেলার ইউএনও এস এম ইমাম রাজী টুলুর ব্যবহৃত নম্বরের মুঠোফোনে তিনি কোন ক্ষমতায় কমিটির সভাপতি দাবি করছেন? অসৎ উদ্দেশ্য সাধনের জন্য মনগড়া টেন্ডার দিয়ে লক্ষ লক্ষ টাকা উত্তোলনের বিষয় এবং ঈদ-উল-আযহার জামায়াত ঈদগাহে অনুষ্ঠিত না হওয়া সত্ত্বেও কেন তিন লক্ষ টাকা খরচ দেখানোর অপচেষ্টা চালাচ্ছেন? প্রশ্ন করলে মুঠোফোনে তিনি কথা না বলে সরাসরি কথা বলবেন বলে জানান।

এবিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার।

মুকসুদপুরের ইউএনওর বিরুদ্ধে উন্নয়নের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০১:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫