ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ  খাদ্যে ভেজাল: মানবতার বিরুদ্ধে নীরব হত্যাকাণ্ড সাংবাদিক পরিচয়ে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ: পুলিশকে ফাঁসাতে গিয়ে মামলায় মোল্লা শাওন খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সীমান্তে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ৪ চোরাকারবারি হামদর্দের চিফ মোতাওয়াল্লী ইউসুফ হারুন ভুঁইয়ার ওপর ধর্ম মন্ত্রণালয়ের কঠোর এ্যাকশন কুমারের বুকে বৈতরণীর বিজয়: বৈঠার ছন্দে ফিরে এলো বাংলার হারানো প্রাণ। টিআই জিয়ার সর্বোচ্চ প্রচেষ্টায় শহরের যানজট নিরসনের পথে

সীমান্তে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ৪ চোরাকারবারি

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ জন সংবাদটি পড়েছেন

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবাগুলো ফেলে চারজন চোরাকারবারি পালিয়ে যায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা সীমান্তের শ্মশানঘাট এলাকায় এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে চারজন ব্যক্তি বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা বস্তাগুলো শ্মশানঘাটের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন।

উদ্ধার করা ইয়াবার পরিমাণ চার লাখ পিস বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৬৪ বিজিবির অধিনায়ক বলেন, ইয়াবা পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ 

সীমান্তে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ৪ চোরাকারবারি

আপডেট সময় : ০৩:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬