ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি   কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ 

টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪৩ জন সংবাদটি পড়েছেন

কক্সবাজারের টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত মোহাম্মদ সিদ্দিক (৩৫) নামে এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সি/২ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

১৬ এপিবিএনের উনচিপ্রাং ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবিরের নির্দেশনায় এসআই শাহীনুর ইসলামের নেতৃত্বে রাত্রীকালীন টহল দলের সদস্যরা ক্যাম্প-২২-এর সি ব্লকে অভিযান পরিচালনা করেন। এ সময় সি/২ ব্লকের নিজ বসতঘর থেকে মোহাম্মদ সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ সিদ্দিক ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সি/০২ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ হোসেন এবং মায়ের নাম ছেমন খাতুন।

এপিবিএন জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় গত ১৮ সেপ্টেম্বর একটি মামলা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৮৫ এবং বার্ষিক নম্বর ৮০৩।

পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এপিবিএনের স্কটের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির

টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬