ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ  খাদ্যে ভেজাল: মানবতার বিরুদ্ধে নীরব হত্যাকাণ্ড সাংবাদিক পরিচয়ে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ: পুলিশকে ফাঁসাতে গিয়ে মামলায় মোল্লা শাওন খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সীমান্তে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ৪ চোরাকারবারি হামদর্দের চিফ মোতাওয়াল্লী ইউসুফ হারুন ভুঁইয়ার ওপর ধর্ম মন্ত্রণালয়ের কঠোর এ্যাকশন কুমারের বুকে বৈতরণীর বিজয়: বৈঠার ছন্দে ফিরে এলো বাংলার হারানো প্রাণ। টিআই জিয়ার সর্বোচ্চ প্রচেষ্টায় শহরের যানজট নিরসনের পথে

নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ 

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ জন সংবাদটি পড়েছেন

নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ

সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের আলিয়াবাদ অংশ এখন মৃত্যুঝুঁকির ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এই সড়কে। এর ওপর বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও ভয়ংকর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

​আজ শুক্রবার দুপুরে যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাকা পানিতে ঢাকা পড়া এমনি এক গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহেশপুর গ্রামের এক নারীসহ অটোরিকশার একাধিক যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।

​স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল দশা দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে না। বৃষ্টির পানি জমে থাকায় গর্তের গভীরতা বোঝার উপায় থাকে না, ফলে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ যাত্রী ও চালকদের।

​এলাকাবাসীর প্রশ্ন— আর কত দুর্ঘটনা ঘটলে নজরে আসবে এই সড়কের বেহাল দশা? বড় ধরনের প্রাণহানি ঘটার আগেই আলিয়াবাদ অংশের এই ‘মরণফাঁদ’ সংস্কার করে দ্রুত নিরাপদ যান চলাচলের ব্যবস্থা করতে সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ 

নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ 

আপডেট সময় : ০৪:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬