ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে একটি কলেজের জাতীয়করণ নয়—হাজারো কন্যার স্বপ্নকে রাষ্ট্রের আশ্রয় দেওয়ার প্রত্যাশা। ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী গোপালগঞ্জে ১০৫ বছর বয়সে মোঃ সোনামিয়া মোল্লার মৃত্যু রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান

দক্ষিণ কেরানীগঞ্জে ১০২.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ জন সংবাদটি পড়েছেন

দক্ষিণ কেরানীগঞ্জে ১০২.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১০২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মো. সালাউদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। অভিযানে ১০২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি।

গ্রেপ্তার সালাউদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ী কবরস্থানের পাশের এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইয়ামিন।

এসআরবি-১০ জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১

দক্ষিণ কেরানীগঞ্জে ১০২.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৮:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬