ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ক্ষমতার ছায়ায় পূজা-ফ্রন্ট: সমীর কুমার বসুর ওপর হামলার অভিযোগ যে প্রশ্নগুলো সামনে আনছে। দাম বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল ‎ Bangladesh Diary-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক শাহ্ আলীকে সম্মাননা অ্যালামনাইয়ের হাত ধরে কদমবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন স্বপ্ন। নেপথ্যে প্রকল্প পরিচালক ও পরিবহন ঠিকাদার সিন্ডিকেট: ‎ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা! ‎ নৈশপ্রহরী হত্যা মামলার আসামি ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ‎ র‌্যাবের অভিযানে টেকনাফে ফেনীর অপহরণ মামলার আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ‎

আত্রাইয়ে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ জন সংবাদটি পড়েছেন

নওগাঁর আত্রাইয়ে ধর্ষণ মামলায় ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নাজিমুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভোঁপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, শরিফা (৩৫) নামের এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে । পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় ওই নারী বাদী হয়ে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন । মামলায় নাজিমুদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।

আদালতের তালিকাভুক্ত আসামি হিসেবে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎এদিকে, চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে সরকারি সম্পদ সরিয়ে নেওয়ার অভিযোগ নিয়েও সম্প্রতি আলোচনা-সমালোচনা হয়েছে । স্থানীয়দের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সরকারি ছয়টি জানালা দুটি ভ্যানে করে সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা তা আটক করেন । পরে খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মালামাল জব্দ করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন । ওই সময় বিক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষায় চেয়ারম্যানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল বলে স্থানীয়রা জানান।

এছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চালসহ বিভিন্ন সরকারি সম্পদ নিয়ে অনিয়ম এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও স্থানীয়দের কেউ কেউ করেছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তবে মামলাটি বিচারাধীন হওয়ায় অভিযোগের সত্যতা আদালতের বিচার ও তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। একই সঙ্গে সরকারি সম্পদ সরিয়ে নেওয়ার অভিযোগেরও পৃথক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আত্রাই থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুব আলম  বলেন, গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি  মামলায় নাজিমুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

ক্ষমতার ছায়ায় পূজা-ফ্রন্ট: সমীর কুমার বসুর ওপর হামলার অভিযোগ যে প্রশ্নগুলো সামনে আনছে।

আত্রাইয়ে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬