ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তিতাস নদীতে তিন বছর পর জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত, বিজয়ী শাপলা বয়েজ ক্লাব ‎ কুলিবাগান মোড়ে দুর্বৃত্তদের গুলি, প্রাণ গেল জলিলের খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি: ‎আয়োজনে চ্যাম্পিয়ন সরাইলের ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। ক্ষমতার ছায়ায় পূজা-ফ্রন্ট: সমীর কুমার বসুর ওপর হামলার অভিযোগ যে প্রশ্নগুলো সামনে আনছে। দাম বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল ‎ Bangladesh Diary-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক শাহ্ আলীকে সম্মাননা অ্যালামনাইয়ের হাত ধরে কদমবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন স্বপ্ন।

নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল ‎

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ জন সংবাদটি পড়েছেন

কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এজন্য তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

মোস্তফা কামাল কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।

তাদের দুজনকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এজন্য আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এই প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়নি।

নিয়োগ দেওয়ার দিনই নিয়োগের প্রজ্ঞাপন আবার বাতিল করার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান বলেন, ‘আমি একটু হাসপাতালে আসছি। আপনি ওয়েবসাইট দেখে এ বিষয়ে জেনে নেন’ বলেই ফোন কেটে দেন।

গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

তিতাস নদীতে তিন বছর পর জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত, বিজয়ী শাপলা বয়েজ ক্লাব ‎

নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল ‎

আপডেট সময় : ১০:২৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬