ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। ক্ষমতার ছায়ায় পূজা-ফ্রন্ট: সমীর কুমার বসুর ওপর হামলার অভিযোগ যে প্রশ্নগুলো সামনে আনছে। দাম বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল ‎ Bangladesh Diary-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক শাহ্ আলীকে সম্মাননা অ্যালামনাইয়ের হাত ধরে কদমবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন স্বপ্ন। নেপথ্যে প্রকল্প পরিচালক ও পরিবহন ঠিকাদার সিন্ডিকেট: ‎ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা! ‎ নৈশপ্রহরী হত্যা মামলার আসামি ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ‎ র‌্যাবের অভিযানে টেকনাফে ফেনীর অপহরণ মামলার আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু

র‌্যাবের অভিযানে টেকনাফে ফেনীর অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ জন সংবাদটি পড়েছেন

ফেনীতে চাঞ্চল্যকর চার তরুণ অপহরণ মামলার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীর (২৯)কে কক্সবাজারের টেকনাফে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এলাকায় অপহরণ মামলার এক আসামির অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থান নেয়। পরে এনামুল হক জনির কুলিং কর্নারের সামনে জাহাঙ্গীরের উপস্থিতি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে। র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও মামলার নথি অনুযায়ী, চলতি বছরের জুনে ফেনীতে চার তরুণ অপহরণের ঘটনায় টেকনাফ থানায় দায়ের করা মামলায় তিনি ৮ নম্বর এজাহারনামীয় আসামি।

গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন।

র‌্যাবের অভিযানে টেকনাফে ফেনীর অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬