ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বাড়াতে জেলা ও মহানগর অধীনস্থ ইউনিট সমূহে আগামীকাল থেকে জাতীয়তাবাদী যুবদলের ৭ দিনের কর্মসূচি ঘোষণা কুমিল্লায় আগষ্টে ১১ খুন চুরির মামলা ৩৫টি ‎ নন্দীগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরিফ রহমানের রাস্তার ভিডিও ভাইরাল পরে,বড় চাঙ্গুইর থেকে চাঁপাপুর রাস্তার কাজ শুরু দেশ ছেড়েছেন পিজা শামীম শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন ‎ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রমে মুগ্ধ হয়ে বিভিন্ন দল ও কওমি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের যোগদান নাটোরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি‎ দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: *শুধু প্রেরণা হয়েই থেকো* ‎

দেশ ছেড়েছেন পিজা শামীম

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ জন সংবাদটি পড়েছেন

আলী হায়দার শামীম, নারায়ণগঞ্জে তিনি পরিচিত ছিলেন পিজা শামীম নামে। আওয়ামী লীগ ক্ষমতার ১৭ বছর কখনো তিনি নাসিম ওসমানের লোক কখনো বা তার ছেলে আজমেরী ওসমানের নাম ভাঙিয়ে অপকর্ম করে বেড়িয়েছে। তার অপকর্মের মূল কেন্দ্রস্থল ছিলো কালীরবাজার স্বর্ণপট্টি এলাকার সিটি ক্লাব যেখানে প্রতিদিন সন্ধ্যার পর বসতো জুয়ার আসর। আর জুয়া পরিচালনার মূল হোতাই ছিলো এই পিজা শামীম। এক সময় তিনি জুয়ারী শামীম হিসেবেও পরিচিতি লাভ করে। আওয়ামী লীগের আমলে জুয়া পরিচালনাকারী সেই পিজা শামীম এখন কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরেন্টোতে আয়েশী জীবনযাপন করছেন। টরেন্টো কানাডার মধ্যে একটি জনবহুল ও বাণিজ্যিক শহর।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে কানাডার আয়েশী জীবন যাপনের কিছু ছবি পোস্ট করেছেন আলী হায়দার শামীম ওরফে পিজা শামীম।

পিজা শামীমের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ক্ষমতাকালীন সময়তেই বেশ কিছু সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় মামলায় ছিল। এছাড়াও তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলার আসামি।

২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শুরুতে কিছুদিন নারায়ণগঞ্জ থেকে আন্ডারগ্রাউন্ড হয়েছিলেন পিজা শামীম। কিছুদিন পর তিনি আবার নারায়ণগঞ্জ শহরে ফিরে আসেন। শহরের মাসদাইর এবং কালীরবাজার এলাকায় তাকে প্রকাশ্যেই দেখতে পাওয়া যেতে। তবে সম্প্রতি তিনি কানাডা পাড়ি জমিয়েছেন। কানাডায় গিয়ে আয়েশী জীবন যাপন করছেন।

এতো গুলো মামলার আসামি হয়েও কানাডার মত একটি দেশে যাওয়া এবং এয়ারপোর্টে কোন বাধার সম্মুখীন না হওয়ায় বিষয়টি নিয়ে এখন নানা প্রশ্ন দেখা দিয়েছে।

‎উল্লেখ্য, বন্দরের ফরাজিকান্দা এলাকায় কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাইসুল হকের পুত্র মাইনুল হক পারভেজ গংদের জায়গা দখল করতে শহরের হোন্ডাবাহিনী।

‎এই ঘটনায় বন্দর থানায় আলী হায়দার শামীম ওরফে পিজা শামীমকে প্রধান আসামি করে তানভীর আহম্মেদ মামলা করেছিলেন। যার মামলা নম্বর ৩৬। মামলায় উল্লেখ করা হয় শহরের চিহ্নিত ভুমিদস্যু পিজা শামীমের নেতৃত্বে অর্ধশত হোন্ডা করে শতাধিক লোক নিয়ে জায়গা দখলের জন্য অপারেশন চালান বলে অভিযোগ মাইনুল হক পারভেজের। জায়গা দখল কারীদের মাঝে ১১ জনের কাছে অস্ত্র দেখতে পান গুলিবৃদ্ধ হয়ে আহত পারভেজের স্ত্রী আদিবা সুলতানা। তিনি তার বক্তব্যে গণমাধ্যম কর্মীদের তা বলেন।

‎এদিকে মামলায় পিজা শামীম প্রধান আসামি হওয়া সত্ত্বেও এখনো গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগি প্রয়াত রাইসুল হক চেয়ারম্যানের ছেলে মেয়েরা আতঙ্কে ছিল

‎স্থানীয়রা জানান, পিজা শামীমের প্রধান সহযোগী হিসেবে জায়গা দখল, চাদাঁবাজি, টেন্ডারবাজি কন্টাক নিতো মুকিত ও মনির হোসেন। একই সাথে তাদের সহযোগী হিসেবে আমীরের নামও ছিল। বিভিন্ন এলাকায় অপারেশন চালিয়ে জায়গা দখল করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া পিজা শামীমের বিরুদ্ধে শহরের কালিরবাজার এলাকায় প্রথমে আমান ভবনের তৃতীয় তলায় সিটি ক্লাব নামে এবং পরবর্তীতে ঢাকা ব্যাংক ভবনের তয় তলায় জোয়ার বোর্ড পরিচালনা করতো।

‎সূত্রমতে জানা যায়, ২০১৮ সালের ১০ মার্চ সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার এলাকার আমান ভবনে একটি জুয়ার আসরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই জুয়ার আসরের নিয়ন্ত্রণে ছিলেন পিজা শামীম। তাকে প্রধান আসামী করা হয় বন্দরের জায়গা দখলের গোলাগুলির ঘটনায়। এর আগে ২০১৭ সালের ৮ অক্টোবর রাতে কালিরবাজার সিটি ক্লাবে অভিযান চালিয়ে ২১ জুয়ারীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। ওই সিটি ক্লাবের পরিচালনায়ও ছিলেন পিজা শামীম।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বাড়াতে জেলা ও মহানগর অধীনস্থ ইউনিট সমূহে আগামীকাল থেকে জাতীয়তাবাদী যুবদলের ৭ দিনের কর্মসূচি ঘোষণা

দেশ ছেড়েছেন পিজা শামীম

আপডেট সময় : ০৬:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬