সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক তৎপরতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং আদর্শিক অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জামায়াতে ইসলামীর সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যক্রম দেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ যেমন বিস্মিত হচ্ছেন, তেমনি দেশের কওমি ও দেওবন্দী ঘরানার বিভিন্ন শীর্ষস্থানীয় আলেম ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরাও দলটিতে দলে দলে ভিড় করছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে কওমি মাদরাসাভিত্তিক অঙ্গনের অনেক বিশিষ্ট মুখ জামায়াতে ইসলামীর কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেছেন। কওমি উলামা-মাশায়েখ ও বিভিন্ন মাদরাসার প্রিন্সিপালগণ মনে করছেন যে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামের সঠিক সেবা এবং দেশগঠনে জামায়াতে ইসলামীর প্ল্যাটফর্ম একটি বড় সুযোগ তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামীর গঠনমূলক কর্মকাণ্ড এবং সামাজিক বিভিন্ন উদ্যোগের কারণে মূলধারার ধর্মীয় ও রাজনৈতিক মহলে দলটির প্রতি আকর্ষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এর বিপরীতে কওমি অঙ্গনের একাংশ জামায়াতের মতাদর্শ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানালেও, সার্বিক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী ব্যক্তি ও আলেমদের এই দলবদল ও যোগদানের ঘটনা দেশের রাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
সারাক্ষণ ডেস্ক 



















