ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ উদ্ধার – আটক ২ গায়েবী ঝড়ে ভেঙ্গে পড়া গাছ নিয়ে প্রাণীসম্পদের আষাঢ়ে গল্প, টেন্ডারের আগেই ডালপালা উধাও। “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন”  কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার। বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ উদ্ধার – আটক ২ কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা, চালক পলাতক দিনাজপুরে ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলিসহ দুইজন আটক মডেল থানা পুলিশ কর্তৃক ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাতিল ওয়াবিবাদি গোত্রবাদী সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর(১৯৩২)কে মহা প্রলয়ংকর আঁধার দিবস হিসেবে ঘোষনা আল্লামা ইমাম হায়াতের

কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ জন সংবাদটি পড়েছেন

কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার।

​ কাহারোল (দিনাজপুর):প্রতিনিধিঃ

অরুন চন্দ্র শীল

দিনাজপুরের কাহারোলে তথ্য অধিকার আইন অনুযায়ী লিখিত তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অফিসে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এক সমবায় সমিতির ব্যবস্থাপকের বিরুদ্ধে। দীর্ঘ সময় পর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে পুলিশ ও প্রশাসনের সহায়তায় ওই সাংবাদিকদের উদ্ধার করা হয়।

​২৩:সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় কাহারোল উপজেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধিত ‘অগ্রণী কৃষি সমবায় সমিতি’র কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—দৈনিক আমার সংবাদ ও দ্য বাংলাদেশ টুডে পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং দৈনিক খবর একদিন-এর স্টাফ রিপোর্টার মো. রশিদুল ইসলাম এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার কাহারোল উপজেলা প্রতিনিধি সুকুমার রায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংবাদিক মো. রশিদুল ইসলাম ও সুকুমার রায় তথ্য অধিকার আইন-২০০৯ এর ‘ক’ ফরম পূরণের মাধ্যমে অগ্রণী কৃষি সমবায় সমিতির বিভিন্ন অনিয়ম ও কার্যক্রমের তথ্য চেয়ে লিখিত আবেদন করতে যান। বিষয়টি উপজেলা সমবায় কর্মকর্তা মো. সারোয়ার মুর্শেদকে লিখিতভাবে অবহিত করার পর তারা সমিতির ব্যবস্থাপক প্রার্থনা রায়ের নিকট তথ্য আবেদন নিয়ে হাজির হন।

​আবেদনপত্র গ্রহণ না করে সমিতির ব্যবস্থাপক প্রার্থনা রায় হঠাৎ চড়াও হন এবং অফিসের প্রধান দরজা ভেতর থেকে আটকে দেন। এ সময় তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, “হাজার হাজার টাকা উপজেলা সমবায় কর্মকর্তাকে দিয়ে আমি ব্যবসা করি। আপনাদের কেন তথ্য দেব? আবেদন গ্রহণও করব না, আপনাদের দেখে নেওয়ার ব্যবস্থাও করছি।”

​প্রশাসনের পদক্ষেপ:

অফিসের ভেতরে অবরুদ্ধ থাকা অবস্থায় সাংবাদিকরা বিষয়টি তাৎক্ষণিকভাবে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোখলেদা খাতুন মীমকে মুঠোফোনে অবহিত করেন। পরে ইউএনও’র দ্রুত হস্তক্ষেপে প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ দুই সাংবাদিককে নিরাপদে উদ্ধার করে।

​এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। স্বাধীন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের এভাবে হেনস্থা ও তথ্য প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টির তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ উদ্ধার – আটক ২

কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার।

আপডেট সময় : ০৯:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬