ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি ৩ ভাগে বিভক্ত, ফিরতে চান বহিষ্কৃতরাও  গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার  কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম কুমারের বুকে বৈঠার ঝংকার—টেকেরহাটে ফিরল হারানো বাংলার উৎসব। ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ‎ টেকনাফে মানবপাচারের চেষ্টা ভণ্ডুল, ১৭ জন উদ্ধার আওয়ামী লীগের নৈরাজ্য মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলে বিক্ষো/ভ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিটফোর্ডের মিনিয়ালস কোয়ার্টার: আজকের নাগরিক সমাবেশ যে প্রশ্নটি রেখে গেল।

ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ‎

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ জন সংবাদটি পড়েছেন

ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

‎

‎ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ১ ও ৩ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

‎

‎ডেঙ্গু মশক নিধন দিবস ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অভিযানে স্থানীয় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

‎

‎অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা রাজস্ব সার্কেলের পলাশ আহমেদ।

‎

‎এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

‎

‎বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, এর পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

‎

‎স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর

ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ‎

আপডেট সময় : ০১:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬