ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি কাটাখালী হাফেজিয়া দারুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসা ও খানাকাহ এবং এর সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগে কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার কুমিল্লা চৌদ্দগ্রামের সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আরমান আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি পাগলা বাজার যানজট নিরসন কমিটির ৭১ সদস্যের কমিটি ঘোষণা দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল গোপালগঞ্জে নির্মাণাধীন কারখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আরমান আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ জন সংবাদটি পড়েছেন

কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আরমান আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার।

মোঃমাহাবুবুর রহমান দৈনিক জনতা প্রতিনিধি ঢাকা।।

রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানার আরশিনগর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ‘পাটালী গ্রুপ’-এর ফরহাদ হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম মূল আসামি সবুজ হোসেন আরমানকে (২১) আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।

সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর এলাকার একটি সেলুনে অবস্থানকালে ফরহাদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী আরমান ও তার সহযোগীরা। এসময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং ধারালো অস্ত্র ও চাপাতি দিয়ে কুপিয়ে ফরহাদকে গুরুতর জখম করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অভিযানের পর আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘আরমান-শাহরুখ’ কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপের মূলহোতা আরমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

এর আগে গত ১৬ আগস্ট এই গ্রুপের আরেক অন্যতম সদস্য শাহরুখকেও গ্রেপ্তার করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আরমানের দেওয়া তথ্যের ভিত্তিতে ফরহাদ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি

কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আরমান আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬