নারায়ণগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আগামীকাল রোববার (১১ অক্টোবর) দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জ সদর এবং শহর সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ এবং তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কার্যক্রম গতিশীল হবে।
সারাক্ষণ ডেস্ক 






















