ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাকে কাঁধে করে ছেলের ভিক্ষাবৃত্তি। কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড। গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন। সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ। উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন: মিটফোর্ড সুইপার কলোনির সংকট রাষ্ট্রের মানবিকতা, ন্যায়বিচার ও সংবিধানের পরীক্ষা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের স্বপ্ন পূরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব ঘাটতি ৮৮ হাজার কোটি টাকা:  এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ। সরকারের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র:  মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বিতর্কিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও চুক্তিভিত্তিক সচিব! জুলাই সনদের রাষ্ট্রীয় অনুষ্ঠান: ইতিহাসের ভাষ্য, রাজনৈতিক বিতর্ক এবং গণতন্ত্রের ভবিষ্যৎ। কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে।

গভীর রাতে মহাসড়কে মালবাহী ট্রাকে চাঁদা দাবি, আটক এক।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৩৪০ জন সংবাদটি পড়েছেন

বরগুনার গুরুত্বপূর্ণ মহাসড়ক আমতলী উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। দেশের অর্থনীতিতে মহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৪২ কিলোমিটার এ মহাসড়ক। সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্প, তেরোশো বিশ মেগা ওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটন কেন্দ্র ও দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দরের চলাচলের লাইফ লাইন হিসেবে, ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলী অংশ খুবই গুরুত্বপূর্ণ। মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচল অব্যাহত রাখতে, আমতলী থানা পুলিশ নিয়মিত টহল পরিচালনা করে। আমতলীতে সদ্য যোগদানকৃত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান, যোগদানের পর থেকেই পুলিশের টহল কার্যক্রম জোরদার করেন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের লোহার স্লিভ ফাইল পরিবহনের সময়, মহাসড়কের ছুরিকাটা নামক স্থানে ভারী ট্রাক থামিয়ে ড্রাইভার এর ফোন থেকে মালিকের কাছে, এক লক্ষ টাকা চাঁদা দাবির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, আমতলী থানা পুলিশের টহল টীম ঘটনাস্থলে পৌছে অক্ষত অবস্থায়, ড্রাইভার সহ ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় ও একজন চাঁদাবাজকে আটক করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি চাঁদাবাজরা পালিয়ে যায়। আটককৃত ব্যক্তির নাম ইমরান হোসেন সাগর, পিতা হাবিবুর রহমান ঠিকানা দক্ষিণ আলেকান্দা বরিশাল। আটককৃত সাগর পুলিশের কাছে নাঈম, রবিউল, সাব্বিরসহ, তাদের সঙ্ঘবদ্ধ চক্রের ১২ ১৩ জনের নাম প্রকাশ করেছে। যাদের নাম প্রকাশ পেয়েছে তারা অনেকেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে জড়িত। মহাসড়কে ট্রাক থামিয়ে ভয়ভীতি প্রদান ও চাঁদা দাবীর ঘটনায়, ট্রাকের ড্রাইভার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা নিবাসী খালিদ হাসান আমতলী থানায় এজাহার দায়ের করেছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাকে কাঁধে করে ছেলের ভিক্ষাবৃত্তি।

গভীর রাতে মহাসড়কে মালবাহী ট্রাকে চাঁদা দাবি, আটক এক।

আপডেট সময় : ১১:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫