ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী।

ঘোড়াঘাটে জমিতে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে ৫টি কলোনির মানববন্ধন, স্মারকলিপি প্রদান

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ২৯৬ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জেলা সশস্ত্র বাহিনী বোর্ড (এমএফআরও), রংপুর কর্তৃক ১৩৭৫ একর জমিতে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় ঘোড়াঘাট-হিলি সড়কের উপজেলা পরিষদের সামনে ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফসারাবাদ ও নুরজাহানপুর—এই পাঁচটি কলোনির হাজারো মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে ভুক্তভোগীদের পক্ষ থেকে ১৮০ জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর প্রদান করা হয়।

বক্তব্য রাখেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা জামায়াতের আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, জাতীয় নাগরিক কমিটি (এসসিপি) ঘোড়াঘাট উপজেলা শাখার সমন্বয়ক প্রভাষক আব্দুল মান্নান সরকার, স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন, সরফরাজ আহমেদ দুলাল, রাকিব হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান সরকার ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটিশ সৈনিক মহাজেরদের পুনর্বাসনের জন্য ১৪টি মৌজায় ৫ একর করে ১৩৭৫ একর জমি এককালীন লিজ দেয়। পরবর্তীতে এসব জমি এস.এ রেকর্ডভুক্ত হলেও সম্প্রতি এমএফআরও কর্তৃক সেসব জমিতে সেনা ক্যাম্প স্থাপন, বাড়িঘর নির্মাণে বাধা এবং ৯৯ বছরের নতুন লিজের জন্য চাপ প্রয়োগ, ভয়ভীতি ও হয়রানিমূলক তৎপরতা চলছে বলে অভিযোগ ওঠে।

বক্তারা আরও বলেন, এই জমিতে বসবাসরত পরিবারগুলোর অধিকাংশই কয়েক প্রজন্ম ধরে বসবাস করছেন। হঠাৎ করে এমএফআরও কর্তৃক দখলচেষ্টা মানবাধিকার ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
তারা প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত সমাধানের আহ্বান জানান।

উল্লেখ্য, মানববন্ধনে প্রায় ২ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?  

ঘোড়াঘাটে জমিতে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে ৫টি কলোনির মানববন্ধন, স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫