ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। নওগাঁয় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মতলব সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিস্ফোরণ! খুলনায় নিরালায় ছুরিকাঘাতে যুবক নিহত গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ‘অপপ্রচারের’ অভিযোগ : কর্মকর্তাদের পক্ষে তিন সংগঠনের তীব্র প্রতিবাদ, নরসিংদী কারাগার প্রকল্পের চুক্তি বাতিল ঘিরে নতুন আলোচনা ‎ গোপালগঞ্জের হিন্দু যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুর হাজির ‎ খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ‎ যেখানে-সেখানে ময়লা নয়, শহরকে নিজের ঘরের মতো ভালোবাসার আহ্বান সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সাংবাদিক মুন্নী সাহাকে দুদকের জিজ্ঞাসাবাদ।

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৩২৩ জন সংবাদটি পড়েছেন

সাংবাদিক মুন্নী সাহাকে এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত সংশ্লিষ্ট দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় মুন্নী সাহা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান। বেলা ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সম্প্রতি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ আর্থিক লেনদেন এবং একটি প্রভাবশালী চক্রের হয়ে মধ্যস্থতা করার অভিযোগে আলোচনায় আসেন সাংবাদিক মুন্নী সাহা। এসব অভিযোগের ভিত্তিতেই দুদক অনুসন্ধানে নামে।

দুদক সূত্র জানায়, মুন্নী সাহার বিরুদ্ধে প্রাথমিকভাবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ লেনদেন ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তার কাছে এসব অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়।

তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সারাক্ষণ বার্তাকে জানান, সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে যেসব আর্থিক অনিয়মের তথ্য এসেছে, সেগুলো যাচাই-বাছাই করতে আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু এখনই বলা যাচ্ছে না।

দেশের একটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেলের সিনিয়র সাংবাদিক ছিলেন মুন্নী সাহা। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক বিতর্কিত অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের তদন্তে নেমেই তাকে আইনের আওতায় আনা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।তদন্ত চলমান থাকায় ভবিষ্যতেও তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দুদক।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সাংবাদিক মুন্নী সাহাকে দুদকের জিজ্ঞাসাবাদ।

আপডেট সময় : ১১:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫