ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক  কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে একটি কলেজের জাতীয়করণ নয়—হাজারো কন্যার স্বপ্নকে রাষ্ট্রের আশ্রয় দেওয়ার প্রত্যাশা। ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী

সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ জন সংবাদটি পড়েছেন

সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকার ওপারে মো. শাকিল নামের এক বাংলাদেশি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত দুই দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মরদেহটি ভারতীয় অংশ থেকে নিয়ে যায়।

​নিহত শাকিল আখাউড়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম আব্দুল্লাহপুরের মালু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সে মানসিকভাবে অসুস্থ ছিল।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিকভাবে অসুস্থ শিশু শাকিল গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল।

পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতের অভ্যন্তরে ‘লংকা মোড়া’ এলাকায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

​খবর পেয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ ও আলোচনা হয়। পরে শাকিলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ শাকিলের বলে শনাক্ত করেন। যেহেতু মরদেহটি ভারতের সীমানার ভেতরে পাওয়া গেছে, তাই ভারতীয় পুলিশ এসে নিয়মানুযায়ী মরদেহটি তাদের হেফাজতে নিয়ে যায়।

​এ বিষয়ে বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের পারস্পরিক আলোচনার মাধ্যমে তা সে দেশের পুলিশ নিয়ে গেছে।

আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে মরদেহটি বাংলাদেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

​এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও সীমান্তবর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী

সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ

আপডেট সময় : ০৪:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬