ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক  কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে একটি কলেজের জাতীয়করণ নয়—হাজারো কন্যার স্বপ্নকে রাষ্ট্রের আশ্রয় দেওয়ার প্রত্যাশা। ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১২:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ জন সংবাদটি পড়েছেন

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্টের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর বশিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভূল্লী থানার কুমারপুর বশিরপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. রাসেল রাব্বি (২৪), ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ডাঙ্গাপাড়া এলাকার মৃত মধুরাম চন্দ্র সরকারের ছেলে বিপ্লব সরকার (৩৫) এবং ইয়াকুবপুর এলাকার মৃত হরি কুমার দেবনাথের ছেলে দীপক দেবনাথ (৩৭)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে ভূল্লী থানা পুলিশের একটি দল কুমারপুর বশিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই তিনজনকে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পুলিশের অভিযোগ, তারা নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় অবস্থান করে জনসাধারণের শান্তি ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করছিলেন।

পরে আটক তিনজনকে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দণ্ড দেওয়া হয়।

আদালতের আদেশ অনুযায়ী, মো. রাসেল রাব্বিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং বিপ্লব সরকার ও দীপক দেবনাথকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও জনশান্তি বিনষ্টের ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়েছে। জনশান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দণ্ডাদেশের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিনজনকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রহমত আরিফ ঠাকুরগাঁও

০১৭৪০৮৬১০৮০

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:১২:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬