ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ। কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা করলেন প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এ. কে. এম. ফজলুল হক মিলন। নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৮ দোকান ও বসতবাড়ি, ক্ষয়ক্ষতি কোটি টাকা। চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার। সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় বেরিয়ে এলো ‘থলের বিড়াল’ • তদন্তে দোষী সাব্যস্ত এসি ল্যান্ডের শাস্তিমূলক বদলি। রাজশাহীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ*  হুমকির মুখে ভুক্তভোগী, চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ।

মাদারীপুরে মৌলবাদীর থাবা! দুটি মন্দিরের প্রতিমা ভাংচুর।

মাদারীপুরে রাতের আঁধারে দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।শ্রীশ্রী গণেশ পাগলের মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মাদারীপুর সদর থানার ওসি সারাক্ষণ বার্তাকে জানান।মাদারীপুর সদর উপজেলায় রাতের আঁধারে দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পর্বত বাগানের দীঘির পাড়ে পাশাপাশি অবস্থিত শ্রীশ্রী গণেশ পাগলের মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গভীর রাতে কে বা কারা গণেশ পাগলের মন্দিরের একটি এবং রাধাকৃষ্ণ মন্দিরের রাধাকৃষ্ণ প্রতিমা ভাঙচুর করে। সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করে। তখন পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু সারাক্ষণ বার্তাকে বলেন,শ্বান্ত মাদারীপুরকে যারা অশ্বান্ত করতে চাচ্ছে, নিঃসন্দেহে তাদের উদ্দেশ্য খারাপ।তারা জুলাই ২৪ এর চেতনা বিরোধী একটি বিচ্ছিন্ন গ্রুপ । দুর্বৃত্তরা যে ঘটনা ঘটিয়েছে আমাদের জন্য খুবই উদ্বেগজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যারা এই ঘটনার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করুন।

“কারণ এই ঘটনার পর অনেক হিন্দু লোকজনই নিরাপত্তাহীনতায় ভুগতে পারে।মাদারীপুরবাসী আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।এ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিপন্ন হতে দেয়া যাবেনা। মূর্তি ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন, “মন্দিরের দুটি প্রতিমা ফেলে রাখা অবস্থায় পাওয়া গেছে। তবে এই ঘটনা কিভাবে হল কিংবা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, বিষয়টি আমরা তদন্ত করছি। প্রতিমা ভাঙচুরের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ।

মাদারীপুরে মৌলবাদীর থাবা! দুটি মন্দিরের প্রতিমা ভাংচুর।

আপডেট সময় : ০৮:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫