ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের আল্টিমেটাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দেওয়া মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। তারা জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

আজ বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ও মুজিববাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরও বর্তমানে ফজলুর রহমান বিএনপির হয়ে সক্রিয় বক্তব্য দিচ্ছেন, কিন্তু তার ভাষা ও বক্তব্য আওয়ামী লীগের বয়ান বহন করছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, যে মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি, সেই মুজিববাদের সৈনিক এখন খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে বিএনপিতে সক্রিয়। তিনি শহীদদের অবমাননা, আহতদের তিরস্কার এবং অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে আওয়ামী বয়ান ছড়াচ্ছেন। অবিলম্বে এই মুখোশধারী মুজিববাদীকে বিএনপি থেকে বহিষ্কার করে দলকে দায়মুক্ত করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন জানান, গত রোববার এক অনুষ্ঠানে ফজলুর রহমান এনসিপির মুখ্য সংগঠক নাহিদ ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা, এজন্য আমরা সম্মান দেখিয়ে বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছি। তা না হলে কিশোরগঞ্জের ছাত্র-জনতা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করবে বলেন ইকরাম।

এছাড়া তিনি এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার নিন্দা জানান। তার দাবি, বিপ্লবের এক বছরের মাথায় বিপ্লবীদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে আরও নানান ধরনের আওয়ামী ন্যারেটিভ মামলায় ফাঁসানোর সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব ফয়সাল প্রিন্স, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূইয়া, আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখ।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের আল্টিমেটাম

আপডেট সময় : ০২:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫