ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী অধিকার: নীতিমালার ব্যাখ্যা, বৈষম্যের প্রশ্ন ও সমাধানের পথ। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : ১জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন সাজা, ৪জন খালাস সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ। নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি বই ও খাতা বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক এর বিরুদ্ধে। ধামরাইয়ে অবৈধ টায়ার পোড়ানোর কারখানা: বিষাক্ত কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। কচুয়ায় গাছ কাটতে গিয়ে ১২ বছরের শিশুর মৃত্যু, বিচার দাবি পরিবারের। নেত্রকোণায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম ‎মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  ঘাঘটের ভাঙনে ঝুঁকিতে শহররক্ষা বাঁধ: পরিদর্শনে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শিক্ষা নিয়ে রাজনীতি নয়, জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা হোক। হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি।

বিটিভির বার্তা বিভাগে ক্ষমতার অপব্যবস্থাপনা: মুন্সী ফরিদুজামান ও সৈয়দা তাসমিনা আহমেদের নিয়ন্ত্রণ ও দুর্নীতি নিয়ে নতুন বিতর্ক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর অতিবাহিত হলেও দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বার্তা বিভাগ এখনও স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আস্থাভাজন মুন্সী ফরিদুজামান ও ড. সৈয়দা তাসমিনা আহমেদ ও তাদের গঠিত সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিটিভির একাধিক সূত্র জানায়, এই দুই কর্মকর্তার মাধ্যমে সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে নিয়মিত তথ্য ও ভিডিওচিত্র পাঠানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একাধিকবার অভিযোগ দেওয়া সত্ত্বেও দৃষ্টিগোচর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার শাসন পতনের পর মন্ত্রণালয়ের বেশ কিছু দপ্তরে পরিবর্তন হলেও বিটিভিতে শুধু মহাপরিচালক ও জেনারেল ম্যানেজার পরিবর্তন হয়েছে, অন্য কোনো সংস্কার হয়নি। বরং ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন মুন্সী ফরিদুজামানকে বিটিভির প্রধান বার্তা সম্পাদক এবং ড. সৈয়দা তাসমিনা আহমেদকে উপ-মহাপরিচালক (বার্তা) পদে নিয়োগ দেওয়া হয়।

ড. সৈয়দা তাসমিনা দীর্ঘদিন ধরে বিটিভির অন্যতম প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। তার ক্ষমতার পেছনে রয়েছে তাঁর ভাসুর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহসিনের প্রভাব।

বিটিভির এক তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে, ২০২২-২৩ অর্থবছরে জাল বিল, বাজেট ও অন্যান্য অনিয়মের মাধ্যমে প্রায় ১৩ কোটি ২৮ লক্ষ টাকা দুর্নীতি সংঘটিত হয়েছে। এছাড়া, ২০২৫ সালের ৩০ এপ্রিল অডিট রিপোর্টেও ১০ কোটি ৪৪ লক্ষ টাকা অনিয়মসহ অন্যান্য দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তবে মাত্র সাবেক জেনারেল ম্যানেজারকে বদলি করা হলেও ড. সৈয়দা তাসমিনা এখনও পদে রয়েছেন এবং দুদক থেকেও মামলা থেকে রক্ষা পেয়েছেন বলে অভিযোগ।

মুন্সী ফরিদুজামান বিটিভিতে দীর্ঘ সময় ক্ষমতাসীনদের আস্থাভাজন হিসেবে কাজ করে আসছেন। ২০০৯-১৪ সালের মধ্যে তিনি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ছিলেন। পরবর্তীতে বিটিভিতে ফিরে এসে প্রধান বার্তা সম্পাদক পদে উন্নীত হন। তার বিরুদ্ধে অফিসের অনিয়ম ও বিদেশি ট্যুর সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রয়েছে।

জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার পক্ষে প্রতিবাদমূলক পোস্ট দেওয়ার কারণে অনেক সংবাদকর্মীকে কাজ থেকে বাদ দেওয়া হয়, যেখানে মুন্সী ফরিদুজামানের ব্যাপক ভূমিকা ছিল। এছাড়া, রিপোর্টার এ কে এম শহীদুল্লাহকে অফিস ডিউটি থেকে সরিয়ে দেওয়া এবং পরবর্তীতে চাকুরিচ্যুতির ঘটনাও এর অন্তর্ভুক্ত।

মুন্সী ফরিদুজামান ও সৈয়দা তাসমিনা আহমেদের নেতৃত্বে বিটিভির সংবাদ বিভাগ রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিতে সংকুচিত হয়ে পড়েছে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিটিভির সংবাদ প্রকাশনায় প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা অপচয়ের বিষয়েও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) উদ্বেগ প্রকাশ করেছে।

বর্তমানে বিটিভিতে তাদের নিয়ন্ত্রণ আরোপিত সিন্ডিকেটের মাধ্যমে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড, চাকরিচ্যুতি ও চাঁদাবাজির অভিযোগ ওঠেছে।

তবে মন্ত্রণালয় ও বিটিভির কর্তৃপক্ষ এখনও তাদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি, যা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতায় বড় ক্ষতি করতে পারে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী অধিকার: নীতিমালার ব্যাখ্যা, বৈষম্যের প্রশ্ন ও সমাধানের পথ।

বিটিভির বার্তা বিভাগে ক্ষমতার অপব্যবস্থাপনা: মুন্সী ফরিদুজামান ও সৈয়দা তাসমিনা আহমেদের নিয়ন্ত্রণ ও দুর্নীতি নিয়ে নতুন বিতর্ক

আপডেট সময় : ০১:৪১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫