ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঝিনাইদহে রমজান মাসে ফেসবুকে যৌনতার ছবি, পুলিশ সুপারের কাছে ইমামদের অভিযোগ। দুনীতিবাজ মাফিয়া মাসুদ এখন আলমডাঙ্গার কৃষি কর্মকর্তা, সারের বাড়তি দামে ঝুকিতে আলমডাঙ্গা কৃষি ও কৃষকের উৎপাদন। পূর্ব মানিক নগর মাদকদ্রব্য পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার। ঢাকা কদমতলীর মূর্তিমান আতঙ্ক আওয়ামী নেত্রী মুন্নী। বাফার ৩৪ সার গুদাম নির্মাণে ব্যপক অনিয়ম: বিসিআইসিতে ‘কোকো পরিষদ’ ব্যানারে চেয়ারম্যান ও পিডি’র ক্যাশিয়ার খ্যাত  কে এই নজরুল ইসলাম? শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আবুল বাশারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার প্রকাশক দম্পতির একমাত্র সন্তান অবন্তিকা দাসের জন্মদিন উদযাপন।

প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে মেয়াদহীন ঔষধ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৯ জন সংবাদটি পড়েছেন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ঔষধ হাতেনাতে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম এরই মধ্যে তদন্তকাজ শুরু করেছে। প্রাণিসম্পদ দপ্তর বলেছে, তদন্তে কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল সোমবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম ঠাকুরগাঁওয়ে এসে এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, ঢাকা থেকে তিন সদস্যের তদন্ত টিম ঠাকুরগাঁওয়ে এসেছে। তদন্ত টিমকে আমরা বলেছি- এর সঠিক কারণ উদঘাটন করার জন্য। এখানে ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে বালিয়াডাঙ্গী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- সরকারি গবাদি পশুর ওষুধগুলো লুকিয়ে একটি চক্রের মাধ্যমে খোলা বিক্রি করতেন। উপজেলার গবাদি পশুর খামার মালিক সিরাজুল আলম বলেন, প্রাণিসম্পদ অফিসে গেলে আমাদের গবাদি পশুগুলো সঠিকভাবে সেবা প্রদান করতেন না উপজেলা কর্মকর্তা। বলতেন, সরকারি ঔষধ নেই। কিন্তু আজ সরকারি ঔষধের রহস্য উন্মোচন হয়েছে। সরকারি ওষুধ তিনি খোলাবাজারে বিক্রি করতেন, কিছু ওষুধ বিক্রি করতে না পেরে সেগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন খামারি বলেন, সরকারি গবাদি পশুর এসব ঔষধ  গোপনে খোলাবাজারে বিক্রির পেছনে অনেক বড় একটি চক্র রয়েছে। আমরা চাই সেই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগের বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, বিষয়টি নিয়ে যেহেতু তদন্ত চলছে। আমি আশা করি তদন্তের মাধ্যমে সঠিক কারণ বেরিয়ে আসবে। ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজহার আহমেদ খান বলেন, সরকারি গাড়িতে গবাদি পশুর সরকারি মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে তদন্ত টিম জেলায় এসেছে। তারা তদন্ত করছে। কেউ অপরাধ করলে তার বিচার হবে।

উল্লেখ্য, গত শনিবার সার্কট হাউসে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ঔষধ হাতেনাতে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে রমজান মাসে ফেসবুকে যৌনতার ছবি, পুলিশ সুপারের কাছে ইমামদের অভিযোগ।

প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে মেয়াদহীন ঔষধ।

আপডেট সময় : ১১:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫