ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। মুছাপুরে নদীভাঙন আতঙ্ক, জিওব্যাগ ও স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক। নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য। দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর। প্রধানমন্ত্রীর সফরে পাথর নিক্ষেপ: রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চ্যালেঞ্জ। বদলি বাণিজ্য’ নাকি প্রধান প্রকৌশলীর চেয়ার দখলের ব্লু-প্রিন্ট ? গণপূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন বিস্ফোরণ!

মাদারীপুরে এক নারীর ওপর পাশবিক নির্যাতন। গরম খুন্তি দিয়ে ঝলছে দিল প্রবাসীর স্ত্রীকে।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ২৭৭ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় এক প্রবাসীর স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, তাকে গরম খুন্তি দিয়ে গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

স্থানীয়রা জানান, ঘটকচর বাজারসংলগ্ন সোহাগ সরদারের ভবনে ভাড়া থাকতেন ওই নারী। স্বামী বিদেশে থাকায় দীর্ঘদিন ধরে বাড়ির মালিক সোহাগ সরদার তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। আজ সকালে সুযোগ বুঝে ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। এ সময় নারীটির চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন সোহাগ সরদারের স্ত্রী ঝরনা, ভাই জসিম সরদার ও জসিমের স্ত্রী। তবে তারা সোহাগকে কিছু না বলে উল্টো নারীটির উপর অমানবিক হামলা চালান।

অভিযোগ রয়েছে, গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন অংশসহ গোপনাঙ্গে পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।

এলাকাবাসী সারাক্ষণ বার্তাকে জানান, সোহাগ সরদার দুশ্চরিত্র ও মাদকাসক্ত। তার ভাই জসিম সরদারও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এলাকায় নানা অপকর্ম করলেও শাস্তির মুখোমুখি হননি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা।

মাদারীপুরে এক নারীর ওপর পাশবিক নির্যাতন। গরম খুন্তি দিয়ে ঝলছে দিল প্রবাসীর স্ত্রীকে।

আপডেট সময় : ১১:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫