ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঝিনাইদহে রমজান মাসে ফেসবুকে যৌনতার ছবি, পুলিশ সুপারের কাছে ইমামদের অভিযোগ। দুনীতিবাজ মাফিয়া মাসুদ এখন আলমডাঙ্গার কৃষি কর্মকর্তা, সারের বাড়তি দামে ঝুকিতে আলমডাঙ্গা কৃষি ও কৃষকের উৎপাদন। পূর্ব মানিক নগর মাদকদ্রব্য পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার। ঢাকা কদমতলীর মূর্তিমান আতঙ্ক আওয়ামী নেত্রী মুন্নী। বাফার ৩৪ সার গুদাম নির্মাণে ব্যপক অনিয়ম: বিসিআইসিতে ‘কোকো পরিষদ’ ব্যানারে চেয়ারম্যান ও পিডি’র ক্যাশিয়ার খ্যাত  কে এই নজরুল ইসলাম? শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আবুল বাশারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার প্রকাশক দম্পতির একমাত্র সন্তান অবন্তিকা দাসের জন্মদিন উদযাপন।

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে, ২ দিনে মোবাইল কোর্টে কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমান।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৫৯ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন। মাদারীপুর সদর উপজেলায় গত দু’দিনে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই অভিযানে একজন ড্রেজার চালককে বিনাশ্রম কারাদণ্ড এবং দুই ব্যক্তিকে বড় অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (২৫ অক্টোবর ) বিকাল ৪.৩০ ঘটিকা থেকে ৬.০০ ঘটিকা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার কুনিয়া হাট সংলগ্ন কুনিয়া ব্রিজে প্রথম অভিযান পরিচালিত হয়। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াদিয়া শাবাব মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন ড্রেজার চালককে আটক করেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ওই চালককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরের দিন, রোববার (২৬অক্টোবর), আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে আরও একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই কোর্ট পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া। অভিযানে অভিযুক্ত ২ ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সরকারের রাজস্ব ক্ষতিরোধে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের এই অভিযান নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত থাকবে।

মাদারীপুরের সচেতন মহল এই অভিযান পরিচালনায় সন্তোষ প্রকাশ করেছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে রমজান মাসে ফেসবুকে যৌনতার ছবি, পুলিশ সুপারের কাছে ইমামদের অভিযোগ।

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে, ২ দিনে মোবাইল কোর্টে কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমান।

আপডেট সময় : ০৮:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫