ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে ৫৭১ কোটি টাকার অতিরিক্ত অর্থ আদায় ও নানা অনিয়মের অভিযোগ।  নওগাঁয় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১। গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই শিশু ধর্ষণেরর অভিযোগ।  বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ২২ নাবিক।   শার্শায় সাংবাদিক হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক আটক। খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার। ইলিশের বাড়ি চাঁদপুরে ইলিশই যেন সোনার হরিণ: ২হাজার থেকে ২,৫০০ টাকা কেজি, ক্ষুব্ধ ক্রেতারা নাভিশ্বাস, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাগরের নীল জলে নিজেকে খোঁজার নিরন্তর চেষ্টা।

এক লাখ ৭০ হাজার টন সার কিনবে সরকার।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৭৫৫ জন সংবাদটি পড়েছেন

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মরক্কো ও কাফকো থেকে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন সার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯২৫ কোটি ৯ লাখ টাকা।

রোববার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪৪তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকার ৬০ হাজার টন টিএসপি ও ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ২য় লটের ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৯৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ৩২০ টাকায় আমদানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতি টন সারের দাম পড়বে ৩৯৯ দশমিক ১৭ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে ৭ম লটের ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৯০ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকায় আমদানির অনুমোদন দেয় সরকার। প্রতি টন সারের দাম পড়বে ৩৯০ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৮ম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১৩৯ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার ৫০০ টাকায় ক্রয়ের অনুমোদন করে সরকার। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৭৯ দশমিক ৫০ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১১ম লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১৯৯ কোটি ৫১ লাখ ২ হাজার টাকায় আমদানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতি টন সারের দাম পড়বে ৫৪২ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১২ম লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১৯৯ কোটি ৫১ লাখ ২ হাজার টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। প্রতি টন সারের দাম পড়বে ৫৪২ মার্কিন ডলার।সভায় তিন মন্ত্রণালয়ের সর্বমোট ছয়টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী।

এক লাখ ৭০ হাজার টন সার কিনবে সরকার।

আপডেট সময় : ১১:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫