ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
দিনাজপুরে ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলিসহ দুইজন আটক মডেল থানা পুলিশ কর্তৃক ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাতিল ওয়াবিবাদি গোত্রবাদী সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর(১৯৩২)কে মহা প্রলয়ংকর আঁধার দিবস হিসেবে ঘোষনা আল্লামা ইমাম হায়াতের নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ আটক-২ খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হালুয়াঘাট সীমান্তে বাড়ছে উদ্বেগ,বিজিবির টহল জোরদারের পাশাপাশি হাতির উপদ্রব ও সীমান্তঘেঁষা মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১১:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২৪৮ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক বলেছেন, “পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক এটাই আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ।” রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমসহ জেলার অন্যান্য অতিরিক্ত পুলিশ সুপার, সকল থানা ওসিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত এসপি বলেন, “জরুরি প্রয়োজন হলে সরাসরি আমাকে ফোন বা ম্যাসেজ করতে পারবেন। চাইলে আমার অফিসেও এসে যে কোনো বিষয়ে সহযোগিতা চাইতে পারবেন। আমরা জনগণের পাশে থেকে কাজ করতে চাই। সাংবাদিকদেরও সঙ্গে নিয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবো। আমাদের দরজা সবার জন্য সবসময় খোলা এটাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, মাদারীপুরকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জেলার রূপ দিতে পুলিশ প্রশাসন সতর্ক ও সক্রিয় থাকবে। অপরাধ দমন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান সমস্যাগুলো সমাধানে সাংবাদিকদের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, মানবপাচার, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের আড্ডা, চলমান মামলায় দ্রুত আসামি গ্রেপ্তারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রস্তাবনা ও পরামর্শ দেন তারা।

এসপি এহতেশামুল হক সাংবাদিকদের এসব মতামত গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং পুলিশ-সাংবাদিক সমন্বয়ে জেলার আইনশৃঙ্খলা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলিসহ দুইজন আটক

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৮:১১:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫