মডেল থানা পুলিশ কর্তৃক ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিকেল আনুমানিক ১৭:১৫ ঘটিকায় ফতুল্লা থানাধীন চর কাশিপুর সাকিনস্থ শামসুল হকের মোড় হতে ডিগ্রীরচর ঘাটে যাওয়ার রাস্তায় জনৈক মোঃ মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে ৮২ (বিরাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাব্বির হোসেন (৩০) পিতা- মোঃ সিদ্দিকুর রহমান মাতা- মোসাঃ সালমা বেগম সাং- উত্তর নরসিংপুর, শামসুল হকের মোড়, লোকমানের বাড়ি থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সারাক্ষণ ডেস্ক 
























