ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঝিনাইদহে রমজান মাসে ফেসবুকে যৌনতার ছবি, পুলিশ সুপারের কাছে ইমামদের অভিযোগ। দুনীতিবাজ মাফিয়া মাসুদ এখন আলমডাঙ্গার কৃষি কর্মকর্তা, সারের বাড়তি দামে ঝুকিতে আলমডাঙ্গা কৃষি ও কৃষকের উৎপাদন। পূর্ব মানিক নগর মাদকদ্রব্য পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার। ঢাকা কদমতলীর মূর্তিমান আতঙ্ক আওয়ামী নেত্রী মুন্নী। বাফার ৩৪ সার গুদাম নির্মাণে ব্যপক অনিয়ম: বিসিআইসিতে ‘কোকো পরিষদ’ ব্যানারে চেয়ারম্যান ও পিডি’র ক্যাশিয়ার খ্যাত  কে এই নজরুল ইসলাম? শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আবুল বাশারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার প্রকাশক দম্পতির একমাত্র সন্তান অবন্তিকা দাসের জন্মদিন উদযাপন।

কিশোরী লাল বৈদ্যর মহাপ্রয়াণ উপলক্ষে শ্রদ্ধানুষ্ঠান ও স্বজাতি ভোজন সম্পন্ন।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১০৭ জন সংবাদটি পড়েছেন

আজ ২৮ নভেম্বর,২০২৫ শুক্রবার দুপুরে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন নিবাসী কিশোরী লাল বৈদ্যর মহাপ্রয়াণ উপলক্ষে শ্রদ্ধানুষ্ঠান ও স্বজাতি ভোজন সম্পন্ন হয়েছে প্রয়াতের নিজ বাড়িতে।প্রয়াত কিশোরী লাল বৈদ্যর আত্মার শান্তি কামনায় স্মরণসভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক লক্ষ্মণ স্যার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি অতুল চন্দ্র মন্ডল। স্মরণসভায় ভাগবত পাঠ করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর জেলা সংসদের গীতা শিক্ষা প্রশিক্ষক কবি নির্মলেন্দু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমল মল্লিক,বীর মুক্তিযোদ্ধা ভোলানাথ মন্ডল,হরপ্রসাদ বিশ্বাস ,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু ,রাউথর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারানিধি , সাবেক ব্যাংক কর্মকর্তা বঙ্কিম চন্দ্র মন্ডল, সাবেক ইউপি সদস্য চিত্ত বৈরাগী, বিশিষ্ট ব্যবসায়ী মন্টু রায় প্রমূখ।

স্মরণসভায় কিশোরী লাল বৈদ্যর আত্মার শান্তি কামনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। কিশোরী লাল বৈদ্য মৃত্যুকালীন সময় তিন ছেলে কৌশিক বৈদ্য,কুন্তল বৈদ্য ও কমলেশ বৈদ্য ,তিন পুত্রবধূ,চার কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের আতিথেয়তা ও আয়োজনে সবাই মুগ্ধ হয়েছেন। সমবেত সুধীমন্ডলী প্রয়াতের আত্মার শান্তি ও তাঁর রেখে যাওয়া পরিবারবর্গের মঙ্গল কামনায় সবাই প্রার্থনা করেছেন। উল্লেখ্য কিশোরী লাল বৈদ্য জলিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান বিভা রানী মন্ডলের কাকা শ্বশুর হন। অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক অতিথির সমাগম হয়েছিল।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে রমজান মাসে ফেসবুকে যৌনতার ছবি, পুলিশ সুপারের কাছে ইমামদের অভিযোগ।

কিশোরী লাল বৈদ্যর মহাপ্রয়াণ উপলক্ষে শ্রদ্ধানুষ্ঠান ও স্বজাতি ভোজন সম্পন্ন।

আপডেট সময় : ১০:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫