ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। নওগাঁয় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মতলব সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিস্ফোরণ! খুলনায় নিরালায় ছুরিকাঘাতে যুবক নিহত গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ‘অপপ্রচারের’ অভিযোগ : কর্মকর্তাদের পক্ষে তিন সংগঠনের তীব্র প্রতিবাদ, নরসিংদী কারাগার প্রকল্পের চুক্তি বাতিল ঘিরে নতুন আলোচনা ‎ গোপালগঞ্জের হিন্দু যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুর হাজির ‎ খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ‎ যেখানে-সেখানে ময়লা নয়, শহরকে নিজের ঘরের মতো ভালোবাসার আহ্বান সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

অর্থ পাচারের অভিযোগ থাকায় গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা,  আয়কর নথি জব্দের নির্দেশ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২১৯ জন সংবাদটি পড়েছেন

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ থাকায় তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।

একই আদালত তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আরেকটি নির্দেশ দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। তিনি আরো জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসান পৃথক দুটি আবেদন করেন। দুটি আবেদনের উপর শুনানি শেষে আদালত পৃথক পৃথক নির্দেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান চলমান রয়েছে। তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি তাপস দেশের বাইরে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজে বিঘ্ন সৃষ্টি হবে এবং তার পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা প্রয়োজন।

পৃথক আরেকটি আবেদনে বলা হয়, তাপসের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র পাঠানো হয়। অধিকাংশ জবাব পাওয়া গেলেও, তাপস ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর একাধিকবার অনুরোধের পরও পাওয়া যায়নি। সুষ্ঠু অনুসন্ধানের জন্য আয়কর নথি পর্যালোচনা প্রয়োজন। আর এ জন্য তাদের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের পর ২০২৪ সালের ৩ নভেম্বর গ্রেপ্তার হন কৌশিক হোসেন তাপস। সাত মাসের বেশি সময় কারাবন্দী থাকার পর গত বছরের ১৮ জুন জামিনে মুক্তি পান তিনি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

অর্থ পাচারের অভিযোগ থাকায় গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা,  আয়কর নথি জব্দের নির্দেশ।

আপডেট সময় : ০৯:১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬