ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। মুছাপুরে নদীভাঙন আতঙ্ক, জিওব্যাগ ও স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক। নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য। দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর। প্রধানমন্ত্রীর সফরে পাথর নিক্ষেপ: রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চ্যালেঞ্জ। বদলি বাণিজ্য’ নাকি প্রধান প্রকৌশলীর চেয়ার দখলের ব্লু-প্রিন্ট ? গণপূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন বিস্ফোরণ!

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজৈরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জখম ৪ জন।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২০০ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুরে বিয়ে বাড়িতে উচ্চস্বরে সাউন্ড গান বাজানো নিয়ে দুইপক্ষের সং ঘ র্ষে পৌর বিএনপি নেতাসহ আহত হয়েছেন অন্তত ৪ জন। আহতদের মধ্যে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকায় প্রেরণ প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি,২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত রাজৈর পৌরসভার বেপাড়ীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে। এ সময় একটি দোকান ও দুটি মোটরসাইকেল কুপিয়ে ভাংচুর করা হয়। এ নিয়ে ঐ এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম রাজৈর গ্রামের শহীদ শেখের মেয়ের বিয়ে উপলক্ষে উচ্চস্বরে গান বাজানো হয়। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় নিষেধ করে রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান(৪৫)। এ সময় শহীদের ভাই অলি শেখের (৪০) সাথে জাহাঙ্গীর খানের কথার কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যায় লোকজন নিয়ে শহীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে জাহাঙ্গীর বিরুদ্ধে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুইপক্ষ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। জাহাঙ্গীর খানের জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল কুপিয়ে ভাং চু র করে অলি শেখের লোকজন। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পশ্চিম রাজৈর গ্রামে ফিরে মিমাংসার জন্য অলি পক্ষের লোকজন জাহাঙ্গীরের বাড়ি গেলে মা র ধ রের শিকার হন রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীর। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ সংঘর্ষে আরও তিনজন আহত হয়েছেন।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় টহলে আছি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজৈরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জখম ৪ জন।

আপডেট সময় : ১১:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬