ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সংবাদ সম্মেলনে গৃহকর্মীকে ২২ বছর আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ : ৫ আগস্টের সহিংসতার অভিযোগেও কাঠগড়ায় জাহাঙ্গীর লতিফ। ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিল সহ এক নারী গ্রেফতার। বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিয়ের আড়াই মাসের মাথায় মর্মান্তিক ঘটনা। স্টেশনে যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের ১১ নারী গ্রেপ্তার। ভূরুঙ্গামারীতে জাল টাকা দিয়ে মাদক কিনতে গিয়ে পুলিশের হাতে আটক। পঞ্চগড়ের দেবীগঞ্জে এক সপ্তাহে দুই শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার। নলছিটিতে পাঁচ বছরের মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা। গুজব, মব ও রাষ্ট্রের শৃঙ্খলা: এখনই থামাতে হবে আইনের বাইরে বিচারের প্রবণতা। সনাতন ধর্মের বিশ্বজনীনতা ও মতুয়া দর্শন: শাস্ত্র, ইতিহাস ও দর্শনের আলোকে একটি তুলনামূলক পর্যালোচনা। ডিসেম্বরে দেশে ফিরবেন জননেত্রী শেখ হাসিনা, আত্মসমর্পণের ঘোষণা।

নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫৮২ জন সংবাদটি পড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সাংবাদিক কার্ডের নামে বর্তমানে যে সব কাগজপত্র বা আবেদন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেগুলোর সবই ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তিনি বলেন, নির্বাচনে সাংবাদিক কার্ডের নামে যত ধরনের কাগজপত্র আবেদন চলছে, সবই ভুয়া। নির্বাচন কমিশন এখনও সাংবাদিকদের জন্য কোনো ধরনের সার্কুলার প্রকাশ করেনি।

তিনি আরও জানান, একটি অ্যাপস পরীক্ষামূলক (ট্রায়াল) পর্যায়ে কিছুদিন ব্যবহৃত হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। অ্যাপসটি যদি চূড়ান্ত করা হয়, তাহলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে বিস্তারিতভাবে গণমাধ্যমকে জানাবে, বলেন তিনি।

এ বিষয়ে বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের অননুমোদিত আবেদন বা কাগজপত্রে অংশ না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সংবাদ সম্মেলনে গৃহকর্মীকে ২২ বছর আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ : ৫ আগস্টের সহিংসতার অভিযোগেও কাঠগড়ায় জাহাঙ্গীর লতিফ।

নির্বাচন কমিশনের সতর্কবার্তা। সাবধান থাকার পরামর্শ।

আপডেট সময় : ০১:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬