ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বিয়ের আশ্বাসে সুন্দরী নারীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদার রিটে হাইকোর্টের আদেশ শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহা-পরিচালককে তলব। শিক্ষার পরিবেশ উন্নয়নে হাড়িভাসা ইউপির উদ্যোগ, ১৭ বিদ্যালয়ে ফ্লোর ম্যাট প্রদান। ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই। ঠাকুরগাঁওয়ে সারের সিন্ডিকেটের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির দাবি। ফতুল্লায় শামীম ওসমানের আস্থাভাজন আওয়ামীলীগ নেতা রাজ্জাক গ্রেফতারে জনমনে স্বস্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন।

৫ আগস্টের পর পলাতক প্রধান শিক্ষক বেতন তোলেন নিয়মিত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২০৪ জন সংবাদটি পড়েছেন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আলমগীর হোসেন পলাতক রয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। কর্মস্থলে অনুপস্থিত থাকলেও এ পর্যন্ত বেতন ভাতার প্রায় ৫ লাখ টাকা উত্তোলন করেছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক মৃধা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের সাথে যোগসাজশ করে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পরিষেবার মাধ্যমে বেতন ভাতা উত্তোলন করছেন ওই প্রধান শিক্ষক। ইতোপূর্বে ম্যানেজিং কমিটির সভায় বিল বন্ধ রাখার প্রক্রিয়া হিসেবে সর্বসম্মতিক্রমে রেজুলেশন তৈরি করে সংশ্লিষ্ট অধিদপ্তরে অগ্রগামী করার সিদ্ধান্ত গৃহিত হয়।কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক মৃধা নয় ছয় করে অদ্যাবধি এ সংক্রান্তে কোন কাগজপত্র অধিদপ্তরে প্রেরন করেননি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত ঐ প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,৫ আগস্টের পর যে সকল প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাদের বেতন ভাতা চালু রাখার জন্য সরকার চিঠি দিয়েছে।তবে তার এ বক্তব্যের কোন সত্যতা পাওয়া যায়নি। এমনকি এ ধরনের কোন চিঠিও দেখাতে পারেন নি তিনি।

মঠবাড়িয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর হোসেন জানান, কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন ভাতা নেওয়ার কোন সুযোগ নেই।৫ আগস্টের পর পলাতক শিক্ষকদের বেতন ভাতা চালু রাখার জন্য সরকারের কোন নির্দেশনা নেই।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মিরুখালী স্কুল এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি (এডহক) আকলিমা আক্তার জানান, বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সুন্দরী নারীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।

৫ আগস্টের পর পলাতক প্রধান শিক্ষক বেতন তোলেন নিয়মিত।

আপডেট সময় : ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬