ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঝিনাইদহে রমজান মাসে ফেসবুকে যৌনতার ছবি, পুলিশ সুপারের কাছে ইমামদের অভিযোগ। দুনীতিবাজ মাফিয়া মাসুদ এখন আলমডাঙ্গার কৃষি কর্মকর্তা, সারের বাড়তি দামে ঝুকিতে আলমডাঙ্গা কৃষি ও কৃষকের উৎপাদন। পূর্ব মানিক নগর মাদকদ্রব্য পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার। ঢাকা কদমতলীর মূর্তিমান আতঙ্ক আওয়ামী নেত্রী মুন্নী। বাফার ৩৪ সার গুদাম নির্মাণে ব্যপক অনিয়ম: বিসিআইসিতে ‘কোকো পরিষদ’ ব্যানারে চেয়ারম্যান ও পিডি’র ক্যাশিয়ার খ্যাত  কে এই নজরুল ইসলাম? শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আবুল বাশারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার প্রকাশক দম্পতির একমাত্র সন্তান অবন্তিকা দাসের জন্মদিন উদযাপন।

প্রকাশ্য দিবালোকে ” দৈনিক বিডি খবর” এর ভারপ্রাপ্ত সম্পাদক রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে হত্যা।

যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী ও দৈনিক বিডি খবর” এর ভারপ্রাপ্ত সম্পাদক রানা প্রতাপ বৈরাগীকে (৪৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে এবং কপালিয়া বাজারে তার বরফকল ব্যবসা ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে রানা প্রতাপ বরফকলে অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ডেকে পার্শ্ববর্তী কপালিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে নিয়ে মাথা লক্ষ্য করে সাতটি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করতে গিয়ে বুঝতে পারেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

এই হত্যাকাণ্ডের পর কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ এ হত্যাকাণ্ডের পিছনে সন্ত্রাসী ও অপরাধমূলক কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।গোটা এলাকায় চরম ভীতি ও হতাশা নেমে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন মানুষ নিরাপত্তাহীনতায় ভূগছে এ প্রশ্ন জনমনে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। তাহলে কী এ সরকার জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ?

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে রমজান মাসে ফেসবুকে যৌনতার ছবি, পুলিশ সুপারের কাছে ইমামদের অভিযোগ।

প্রকাশ্য দিবালোকে ” দৈনিক বিডি খবর” এর ভারপ্রাপ্ত সম্পাদক রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে হত্যা।

আপডেট সময় : ১১:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬