ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
দুনীতিবাজ মাফিয়া মাসুদ এখন আলমডাঙ্গার কৃষি কর্মকর্তা, সারের বাড়তি দামে ঝুকিতে আলমডাঙ্গা কৃষি ও কৃষকের উৎপাদন। পূর্ব মানিক নগর মাদকদ্রব্য পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার। ঢাকা কদমতলীর মূর্তিমান আতঙ্ক আওয়ামী নেত্রী মুন্নী। বাফার ৩৪ সার গুদাম নির্মাণে ব্যপক অনিয়ম: বিসিআইসিতে ‘কোকো পরিষদ’ ব্যানারে চেয়ারম্যান ও পিডি’র ক্যাশিয়ার খ্যাত  কে এই নজরুল ইসলাম? শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আবুল বাশারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার প্রকাশক দম্পতির একমাত্র সন্তান অবন্তিকা দাসের জন্মদিন উদযাপন। বিসিআইসির চেয়ারম্যান ও পিডি’র সাথে গোপন সমঝোতায় বাফার ৩৪ সার গুদাম নির্মাণ কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি!

বদলগাছীতে সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৮২ জন সংবাদটি পড়েছেন

নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জাবারীপুরহাট এলাকা থেকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে মাঠে কাজে যাওয়ার সময় কৃষকেরা সরিষা ক্ষেতের ধারে অচেতনভাবে পড়ে থাকা এক যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। রাতের কোনো একসময় হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে কিনা—সেটি তদন্ত করা হচ্ছে।”

পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সরদার পাড়ার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)।

ওসি লুৎফর রহমান বলেন, “ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ দাবি করেন, গত কয়েক দিন ধরে এলাকায় কিছু অপরিচিত ব্যক্তিকে দেখা গেছে। তবে বিষয়টি গুরুত্ব পায়নি। লাশ উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। হত্যার আলামত মিললে জড়িতদের শনাক্তে অভিযান চালানো হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

দুনীতিবাজ মাফিয়া মাসুদ এখন আলমডাঙ্গার কৃষি কর্মকর্তা, সারের বাড়তি দামে ঝুকিতে আলমডাঙ্গা কৃষি ও কৃষকের উৎপাদন।

বদলগাছীতে সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।

আপডেট সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬