ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুর সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে ও বাংলা নববর্ষ উদযাপন। “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাধীনতা পদক–২০২৬ ও সাহিত্য সম্মাননা প্রদান। চট্টগ্রাম নগরীর বাকলিয়া রসুলবাগ ‘চাক্তাই ডাইভারশন খালটি’ সংস্কার জরুরী। আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা। বাংলাদেশ সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্টিত। অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত। ফ্যাস্টিট হাসিনা সরকারের দোসর আবু সাঈদ মোল্লা এখন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব হলেন কিভাবে? কর্মকর্তাদের মধ্যে চাঁপা ক্ষোভ। বিএসএফের গুলিতে রক্তাক্ত হলো সীমান্ত। রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ দাফন করতে যেতে হয় নৌকায়। গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

বাউবিতে নিয়োগ-বাণিজ্যের নতুন সাম্রাজ্য : আওয়ামী ফ্যাসিবাদী নেটওয়ার্কের ছায়ায় দুর্নীতির অভিযোগে বিদ্ধ উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৩৫০ জন সংবাদটি পড়েছেন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)—দেশের বৃহত্তম ওপেন লার্নিং প্রতিষ্ঠান—বর্তমানে নিয়োগ, পদোন্নতি ও ক্রয়সংক্রান্ত ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তোলপাড় ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের বিরুদ্ধে সীমাহীন নিয়োগ-বাণিজ্য, স্বজনপ্রীতি ও আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় গুলোতে সুশাসন ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিতের ঘোষণা দিলেও বাউবিতে কার্যত উল্টো চিত্র দেখা যাচ্ছে—এমনটাই দাবি করেছেন শিক্ষক-কর্মকর্তাদের একাংশ।

নিয়োগে ‘আই ওয়াশ’ পরীক্ষা, আগেই নির্ধারিত প্রার্থী : ক্যাম্পাস সূত্র জানায়, সাম্প্রতিক নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বোর্ড ও গভর্নরস সভায় ফল অনুমোদন করা হয় এবং একই রাতেই নিয়োগপত্র তৈরি করে পরদিন সকালে যোগদানের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ উঠেছে—কোন পদে কাকে নিয়োগ দেওয়া হবে, তা পরীক্ষা শুরুর আগেই নির্ধারিত ছিল। পরীক্ষা ছিল কেবল ‘আই ওয়াশ’।

কোটি টাকার নিয়োগ-বাণিজ্যের অভিযোগ : বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি—শিক্ষক পদে নিয়োগ পেতে ৩০-৪০ লাখ টাকা।কর্মকর্তা পদে ১৫-২০ লাখ টাকা।কর্মচারী পদে ১০-১৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে

এমনকি একটি আওয়ামী ঘরানার প্রভাবশালী পরিবারের চার সদস্য ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ে কর্মরত বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ নিয়োগে ওই পরিবারের একজন কর্মচারীর মেয়ে ও জামাই প্রায় ৪০ লাখ টাকার বিনিময়ে মেডিকেল অফিসার পদে নিয়োগ পেয়েছেন—এমন অভিযোগ ঘুরছে ক্যাম্পাসজুড়ে।

আওয়ামী ফ্যাসিবাদী নেটওয়ার্কের পুনর্বাসনের অভিযোগ :

অভিযোগ রয়েছে—উপাচার্য নিজেকে নিরপেক্ষ দাবি করলেও জামায়াতপন্থি শিক্ষক-কর্মকর্তাদের কোণঠাসা করে রেখে আওয়ামীপন্থি কর্মকর্তাদের কাছে টেনে নিয়ে একটি দুর্নীতিবলয় গড়ে তুলেছেন। এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন চুক্তিভিত্তিক ক্যামেরাম্যান মেয়র তালুকদার ও ট্রেজারার শামীম—যারা নিয়োগ-বাণিজ্য ও আর্থিক লেনদেন তদারক করেন বলে অভিযোগ।

গাড়ি ক্রয় ও নির্বাচনী ফান্ডে অর্থ ব্যবহারের অভিযোগ :

বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটের মধ্যেই সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে দুটি বিলাসবহুল গাড়ি ক্রয় করা হয়েছে বলে অভিযোগ। এমনকি সেকেন্ড হ্যান্ড মরিচাধরা গাড়ি নতুন হিসেবে কেনা হয়েছে—এমন কথাও শোনা যাচ্ছে।

আরও অভিযোগ—বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করে বাগেরহাট-৪ আসনে সম্ভাব্য নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে, যা সরকারি সম্পদের অপব্যবহার বলে দাবি সংশ্লিষ্টদের।

প্রতিবাদীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক বদলি :

দুর্নীতি ও অপ্রয়োজনীয় বাজেটের বিরুদ্ধে কথা বলায় অর্থ ও হিসাব বিভাগের পরিচালককে পদনমন করে আঞ্চলিক কেন্দ্রে বদলি করা হয়েছে। একইভাবে একাধিক পরিচালক ও যুগ্ম পরিচালকের বিরুদ্ধে দায়িত্বহীন সংযুক্তি ও অপদস্থ বদলির অভিযোগ উঠেছে।

মানববন্ধন ও অপসারণ দাবি

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সম্প্রতি দুর্নীতি, অপশাসন ও ট্রেজারার শামীমের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

অতীতেও বিতর্কিত অভিযোগ :

উল্লেখযোগ্যভাবে, ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি থাকা অবস্থায়ও আর্থিক তছরুপের অভিযোগের মুখে পড়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

একদিকে সরকার ঘোষিত সুশাসনের প্রতিশ্রুতি, অন্যদিকে বাউবিতে অভিযোগের পাহাড়—নিয়োগ-বাণিজ্য, স্বজনপ্রীতি, আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসন, নির্বাচনী ফান্ড জোগাড়ে বিশ্ববিদ্যালয় ব্যবহারের অভিযোগ—সব মিলিয়ে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন করে প্রশ্ন তুলছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুর সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে ও বাংলা নববর্ষ উদযাপন।

বাউবিতে নিয়োগ-বাণিজ্যের নতুন সাম্রাজ্য : আওয়ামী ফ্যাসিবাদী নেটওয়ার্কের ছায়ায় দুর্নীতির অভিযোগে বিদ্ধ উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম ।

আপডেট সময় : ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬