মাদারীপুরের রাজৈরে দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক সংগ্রামের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।
মঙ্গলবার (২০ জানুয়ারি,২৬) বিকেলে রাজৈর মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে দৈনিক সংগ্রাম পাঠক ফোরামের আয়োজনে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সংগ্রাম পাঠক ফোরামের সভাপতি শেখ আকরামুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্যে রাখেন দৈনিক সংগ্রামের রাজৈর উপজেলা সংবাদদাতা ও রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফাইজুর রহমান মামুন। রাজৈর মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এস এম ফেরদাউস, সমাজ সেবক হাবিবুর রহমান সেখ, সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদি হাসান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী শেখ, সাংগঠনিক সম্পাদক আউয়াল ফকির, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, আইন সম্পাদক মেহেদী হাসান সনেট ও সাংবাদিক বাচ্চু শেখ প্রমুখ।
সভায় বক্তারা দৈনিক সংগ্রামের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং বলেন দৈনিক সংগ্রাম পত্রিকা সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক অনন্য উদাহরণ।
মোঃ আলী শেখ 


















