ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাকে কাঁধে করে ছেলের ভিক্ষাবৃত্তি। কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড। গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন। সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ। উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন: মিটফোর্ড সুইপার কলোনির সংকট রাষ্ট্রের মানবিকতা, ন্যায়বিচার ও সংবিধানের পরীক্ষা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের স্বপ্ন পূরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব ঘাটতি ৮৮ হাজার কোটি টাকা:  এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ। সরকারের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র:  মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বিতর্কিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও চুক্তিভিত্তিক সচিব! জুলাই সনদের রাষ্ট্রীয় অনুষ্ঠান: ইতিহাসের ভাষ্য, রাজনৈতিক বিতর্ক এবং গণতন্ত্রের ভবিষ্যৎ। কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে।

দিনাজপুরে মাদ্রাসার অফিসকক্ষে অগ্নিসংযোগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগ।

দিনাজপুর শহরের কোতয়ালী থানাধীন সুইহারী মাঝাডাঙ্গা দাখিল মাদ্রাসার অফিসকক্ষে অগ্নিসংযোগ ও প্রয়োজনীয় কাগজপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরেন সুইহারী মাঝাডাঙ্গা দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ ওবায়দুর রহমান (৫১)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সুপার ইন্টেন্ডেন্ট মোঃ জামিল উদ্দিন। তিনি জানান, সভাপতি মোঃ ওবায়দুর রহমানের পক্ষে তিনি উপস্থিত হয়ে এই সংবাদ সম্মেলন করছেন। সভাপতি মোঃ ওবায়দুর রহমানের পিতা মরহুম আঃ রউফ এবং তিনি সুইহারী মাঝাডাঙ্গা এলাকার স্থায়ী বাসিন্দা।

লিখিত বক্তব্যে জানানো হয়, সুইহারী মাঝাডাঙ্গা দাখিল মাদ্রাসার অফিসরুমে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়। এতে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, শিক্ষা সংক্রান্ত রেকর্ড, আর্থিক কাগজপত্র ও অন্যান্য প্রয়োজনীয় দলিল ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেন, এ ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে একটি কুচক্রী মহল জড়িত থাকতে পারে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচার প্রত্যাশা করেন।সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাকে কাঁধে করে ছেলের ভিক্ষাবৃত্তি।

দিনাজপুরে মাদ্রাসার অফিসকক্ষে অগ্নিসংযোগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগ।

আপডেট সময় : ০৪:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬