ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ  গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক  কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে একটি কলেজের জাতীয়করণ নয়—হাজারো কন্যার স্বপ্নকে রাষ্ট্রের আশ্রয় দেওয়ার প্রত্যাশা। ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার।

প্রধান অতিথি নিয়ে দ্বন্দ্বে রাজশাহীর চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা।

  • রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮৪ জন সংবাদটি পড়েছেন

রাজশাহীর চারঘাটে জালসা ও মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে এরশাদ আলী (৬৫) নামে এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার সিপাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী সিপাইপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র এবং ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে বসে এলাকাবাসী একটি জালসা ও মাহফিল আয়োজনের বিষয়ে আলোচনা করেন। এ সময় এক পক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। অপর পক্ষ নিহত এরশাদ আলীসহ স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার পক্ষে মত দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে আলোচনা ভেস্তে যায়।

অভিযোগ রয়েছে, রাত সাড়ে ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদসহ কয়েকজন এরশাদ আলীর পথরোধ করেন। এক পর্যায়ে তাকে পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মরদেহ বর্তমানে নিহতের বাড়িতে রয়েছে।

চারঘাট থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, “হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ 

প্রধান অতিথি নিয়ে দ্বন্দ্বে রাজশাহীর চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা।

আপডেট সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬