ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ন্যাম ভবনের নীরব ফ্ল্যাটে এক তরুণীর মৃত্যু: প্রশ্নের ভার, সত্যের অপেক্ষা। শান্তি ও সামাজিক সম্প্রীতি জোরদারে রোহিঙ্গা ক্যাম্পে যুব সংলাপ নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ  গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক  কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে

স্বরাষ্ট্র সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাগুরার কৃতি সন্তান মনজুর মোর্শেদ চৌধুরী।

এক সপ্তাহ ফাঁকা থাকার পর অবসরে যাওয়া মনজুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দিয়েছে নতুন সরকার। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক সপ্তাহের মাথায় এ নিয়োগ দেওয়া হলো।

মনজুর মোর্শেদ বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ সচিব হিসেবে ২০২৪ সালের এপ্রিলে অবসরে যান।

আওয়ামী লীগ আমলে পদোন্নতি ও সুবিধাবঞ্চিত সরকারি কর্মকর্তাদের তালিকা করতে ২০২৪ সালের সেপ্টেম্বরে একটি কমিটি করে অন্তর্বর্তী সরকার।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ওই কমিটি ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে।

সেই সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মনজুর মোর্শেদকে সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়। এবার বিএনপি নেতৃত্বাধীন সরকার তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে স্বরাষ্ট্রে চুক্তিভিত্তিক নিয়োগ দিল।

তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের সন্তান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ন্যাম ভবনের নীরব ফ্ল্যাটে এক তরুণীর মৃত্যু: প্রশ্নের ভার, সত্যের অপেক্ষা।

স্বরাষ্ট্র সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাগুরার কৃতি সন্তান মনজুর মোর্শেদ চৌধুরী।

আপডেট সময় : ১১:০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬