ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ‘অপপ্রচারের’ অভিযোগ : কর্মকর্তাদের পক্ষে তিন সংগঠনের তীব্র প্রতিবাদ, নরসিংদী কারাগার প্রকল্পের চুক্তি বাতিল ঘিরে নতুন আলোচনা ‎ গোপালগঞ্জের হিন্দু যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুর হাজির ‎ খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ‎ যেখানে-সেখানে ময়লা নয়, শহরকে নিজের ঘরের মতো ভালোবাসার আহ্বান সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ‎নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন মুন্সীগঞ্জের হোগলাকান্দিতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মোট ৭১ জন আসামী গ্রেফতার। নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

কোটি টাকার চাঁদা দাবিতে বিআরডিবি চেয়ারম্যান গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির নির্মাণকাজকে কেন্দ্র করে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া সদর এলাকার বাসিন্দা। জানা গেছে, তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদের একটি বহুতল ভবন নির্মাণাধীন রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই ভবনের নির্মাণকাজ চালিয়ে যেতে এক কোটি টাকা চাঁদা দাবি করেন আক্তার হোসেন। দাবি করা টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় ভবনের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সদর বাজার এলাকা থেকে তাকে আটক করে।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ‘অপপ্রচারের’ অভিযোগ : কর্মকর্তাদের পক্ষে তিন সংগঠনের তীব্র প্রতিবাদ, নরসিংদী কারাগার প্রকল্পের চুক্তি বাতিল ঘিরে নতুন আলোচনা ‎

কোটি টাকার চাঁদা দাবিতে বিআরডিবি চেয়ারম্যান গ্রেপ্তার।

আপডেট সময় : ০৪:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬