ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। মুছাপুরে নদীভাঙন আতঙ্ক, জিওব্যাগ ও স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক। নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য। দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর। প্রধানমন্ত্রীর সফরে পাথর নিক্ষেপ: রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চ্যালেঞ্জ। বদলি বাণিজ্য’ নাকি প্রধান প্রকৌশলীর চেয়ার দখলের ব্লু-প্রিন্ট ? গণপূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন বিস্ফোরণ!

তেজগাঁও কলেজ কেন্দ্রে এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১৯৪ জন সংবাদটি পড়েছেন

রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্ব পালনরত এক শিক্ষক লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানিয়েছে, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল রানা পরীক্ষার হলে নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে শনাক্ত করেন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটিকে জানালে এ সময় অভিযুক্তরা তাকে লাঞ্ছিত করে।

পরবর্তীতে পরীক্ষা শেষে হল থেকে বের হলে ওই দুই পরীক্ষার্থী শিক্ষক সোহেল রানার উপর অতর্কিত হামলা ও মারধর করে আহত করে।পরে অন্যান্য শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষককে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এবিষয়ে ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা মুঠোফোনে বলেন, আমি পরীক্ষার হলে দায়িত্ব পালনকালে দুই শিক্ষার্থী নকল করছিলো। আমি তাদের বাধা প্রদান করলে তারা আমাকে লাঞ্ছিত করে এবং হল থেকে বের হলে আমাকে দেখে নেবে বলে হুমকি প্রদান করে। অতঃপর আমি ঝামেলা এড়াতে অন্য সিড়ি দিয়ে নিচে নামার সময় তারা আমার উপর অতর্কিত হামলা করে।

কলেজ প্রশাসন জানায়, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসনের কঠোর নজরদারির অংশ হিসেবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত দুই পরীক্ষার্থী হলেন, আইডিয়াল ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ রাসেল মিয়া ও শরিফুল ইসলাম।

প্রশাসন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা।

তেজগাঁও কলেজ কেন্দ্রে এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ।

আপডেট সময় : ০৬:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬