ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ভাইরাল গান, ভাইরাল বিতর্ক: একজন শিক্ষকের সাংস্কৃতিক স্বাধীনতা নাকি পেশাগত দায়বদ্ধতার প্রশ্ন? বিয়ের আশ্বাসে সুন্দরী নারীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদার রিটে হাইকোর্টের আদেশ শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহা-পরিচালককে তলব। শিক্ষার পরিবেশ উন্নয়নে হাড়িভাসা ইউপির উদ্যোগ, ১৭ বিদ্যালয়ে ফ্লোর ম্যাট প্রদান। ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই। ঠাকুরগাঁওয়ে সারের সিন্ডিকেটের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির দাবি। ফতুল্লায় শামীম ওসমানের আস্থাভাজন আওয়ামীলীগ নেতা রাজ্জাক গ্রেফতারে জনমনে স্বস্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার- দীপেন দেওয়ান।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৭৭ জন সংবাদটি পড়েছেন

বুধবার( ৪ ফেব্রুয়ারী)২৬খ্রি. সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

কোনো ধরণের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এখন নিজেদের জনগণের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে মনে করি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা। পার্বত্য অঞ্চলে উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।

কোনো বৈষম্য ছাড়াই সমতার ভিত্তিতে এলাকাভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে দীপেন দেওয়ান বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই মিলে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

সভায় উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকেরা পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা, প্রাতিষ্ঠানিক অনিয়ম, সরকারের উন্নয়ন পরিকল্পনার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, বিএনপির রাঙামাটি জেলার সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো এবং সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ প্রমুখ অংশগ্রহণ করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ভাইরাল গান, ভাইরাল বিতর্ক: একজন শিক্ষকের সাংস্কৃতিক স্বাধীনতা নাকি পেশাগত দায়বদ্ধতার প্রশ্ন?

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার- দীপেন দেওয়ান।

আপডেট সময় : ১০:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬