ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সংবাদ সম্মেলনে গৃহকর্মীকে ২২ বছর আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ : ৫ আগস্টের সহিংসতার অভিযোগেও কাঠগড়ায় জাহাঙ্গীর লতিফ। ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিল সহ এক নারী গ্রেফতার। বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিয়ের আড়াই মাসের মাথায় মর্মান্তিক ঘটনা। স্টেশনে যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের ১১ নারী গ্রেপ্তার। ভূরুঙ্গামারীতে জাল টাকা দিয়ে মাদক কিনতে গিয়ে পুলিশের হাতে আটক। পঞ্চগড়ের দেবীগঞ্জে এক সপ্তাহে দুই শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার। নলছিটিতে পাঁচ বছরের মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা। গুজব, মব ও রাষ্ট্রের শৃঙ্খলা: এখনই থামাতে হবে আইনের বাইরে বিচারের প্রবণতা। সনাতন ধর্মের বিশ্বজনীনতা ও মতুয়া দর্শন: শাস্ত্র, ইতিহাস ও দর্শনের আলোকে একটি তুলনামূলক পর্যালোচনা। ডিসেম্বরে দেশে ফিরবেন জননেত্রী শেখ হাসিনা, আত্মসমর্পণের ঘোষণা।

ধামরাইয়ে জমি দখল চেষ্টার অভিযোগ, কেটে ফেলা হয়েছে গাছপালা।

সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)ঢাকার ধামরাইয়ে জোরপূর্বক এক ব্যক্তির জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে আওয়াল নামের এক ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে। এমন কি হামলা চালিয়ে ওই জমিতে থাকা কলা বাগান, পাশের জমির ভুট্টা ও একটি দোকানঘর ভেঙ্গে ফেলারও অভিযোগ উঠেছে।

রবিবার (০১ মার্চ ) ওই ঘটনায় ০৯ জনের বিরুদ্ধে ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জমির মালিক আনোয়ার হোসেন।এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামের খাজার ড্যাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, আউয়াল (৩৫), মোঃ শহিদুল (৪৫), এমাদুল (৪০), মহিদুল (৪৩), আমিনুর (৩২), আনোয়ার (৩৬), জয়নব (৪৫), রেবেকা (৩৮), রোকসানা (৩৩)।এ ঘটনা সম্পর্কে জানতে আওয়ালের বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, ২৮ তারিখে আওয়াল ও তার লোকেরা দা লাঠি নিয়ে জনতাবদ্ধ হয়ে আমার জমির কাঁচা ভুট্টা কেটে নিয়ে যায়। তাদেরকে না করলে তারা আমার একটি দোকান ঘর ভাঙ্গে এবং সেখানে থাকা কলাগাছসহ সকল প্রকারের গাছপালা কেটে দেয়। আমাকে ও আমার ভাইকে মারধর করে এবং প্রান নাশের হুমকি দেয়। স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যাক্তিরা মীমাংসার জন্য এগিয়ে আসলেও আওয়াল বসতে রাজি হয় নাই। আমি থানায় অভিযোগ দিছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।

এবিষয়ে জানতে চাইলে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে আইনানুগ প্রক্রিয়া গ্রহন করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সংবাদ সম্মেলনে গৃহকর্মীকে ২২ বছর আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ : ৫ আগস্টের সহিংসতার অভিযোগেও কাঠগড়ায় জাহাঙ্গীর লতিফ।

ধামরাইয়ে জমি দখল চেষ্টার অভিযোগ, কেটে ফেলা হয়েছে গাছপালা।

আপডেট সময় : ১২:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬