ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ভাইরাল গান, ভাইরাল বিতর্ক: একজন শিক্ষকের সাংস্কৃতিক স্বাধীনতা নাকি পেশাগত দায়বদ্ধতার প্রশ্ন? বিয়ের আশ্বাসে সুন্দরী নারীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদার রিটে হাইকোর্টের আদেশ শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহা-পরিচালককে তলব। শিক্ষার পরিবেশ উন্নয়নে হাড়িভাসা ইউপির উদ্যোগ, ১৭ বিদ্যালয়ে ফ্লোর ম্যাট প্রদান। ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই। ঠাকুরগাঁওয়ে সারের সিন্ডিকেটের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির দাবি। ফতুল্লায় শামীম ওসমানের আস্থাভাজন আওয়ামীলীগ নেতা রাজ্জাক গ্রেফতারে জনমনে স্বস্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কার্যালয় উদ্বোধনের পরই ভাঙচুর, আগুন ,আটক ৩।

গতকাল (৫ মার্চ,২৬) বৃহস্পতিবার মাগুরায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাজনীতি নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

তবে উদ্বোধনের আধাঘণ্টা পরই সেখানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় বিক্ষুব্ধরা কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি পতাকা উত্তোলনের বেদি ভেঙে ফেলে এবং রাস্তার মাঝখানে পতাকায় আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জামরুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরক, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সনিয়া খাতুন এবং ওসমান নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ নেতা এনামুল হক হিরক আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১০ জন নেতা-কর্মীকে নিয়ে শহরের জামরুলতলা এলাকায় ৫ আগস্টের পর থেকে বন্ধ থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন।

তারা দলীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ না করলেও কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোনাজাত করে কার্যালয় উদ্বোধনের ঘোষণা দেন।

পরে তারা স্থান ত্যাগ করলে কিছুক্ষণ পরই স্থানীয় বিক্ষুব্ধরা ঘটনাস্থলে এসে সেখান থেকে পতাকা খুলে নিয়ে পতাকা উত্তোলনের বেদি ভাঙচুর করে। একপর্যায়ে তারা রাস্তার মাঝখানে পতাকায় আগুন দেয়। একই সঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে থাকা কাঠের টেবিল ও চেয়ারেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঢাকা পোস্টকে তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তারপরও যারা আইন অমান্য করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ভাইরাল গান, ভাইরাল বিতর্ক: একজন শিক্ষকের সাংস্কৃতিক স্বাধীনতা নাকি পেশাগত দায়বদ্ধতার প্রশ্ন?

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কার্যালয় উদ্বোধনের পরই ভাঙচুর, আগুন ,আটক ৩।

আপডেট সময় : ০১:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬