ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বালিয়াডাঙ্গীতে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিএনপি নেতা গ্রেফতার। বগুড়া,ডিও লেটার জমা দিতে গিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১। দিনাজপুর কাহারোল সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ইশতিয়াক আহমেদ। যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ। কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা করলেন প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এ. কে. এম. ফজলুল হক মিলন। নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনলাইন জুয়ায় অর্থ সংকটে আপন দাদীকে হত্যা, অবশেষে স্বর্ণালঙ্কার সহ পুলিশের জালে আটক তিনজন।

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকের নেশা আর অনলাইন জুয়ায় অর্থ সংকটে ভুগে দুই বন্ধুর সহযোগিতায় মর্মান্তিক ভাবে ৭০ বছর বয়স্ক বৃদ্ধা আপন দাদীকে হত্যা করেছে ২য় ছেলে পক্ষের নাতি ফজলে রাব্বী। অবশেষে পুলিশের জালে গতকাল মঙ্গলবার ধরা পড়েছে জড়িত ৩ বন্ধুই। সেই সাথে উদ্ধার করা হয়েছে লুণ্ঠন করা বেশ কিছু স্বর্নালংকার।

এব্যাপারে আজ বুধবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের ব্রীফ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনোয়ার হোসেন। তিনি জানান, ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের পুর্ব পালশা গ্রামে চলতি মাসের গত ২১ তারিখে বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে দুই বন্ধুর সহযোগিতায় নিজ বাড়ীর শয়নকক্ষে ৭০ বছর বয়সি বৃদ্ধা দাদী অলেদা বেওয়াকে হাত-পা বেঁধে চোখ মুখে কসটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছিল তার আপন ২য় ছেলে মৃত আব্দুল ওয়াদুদের ছেলে নাতি ফজলে রাব্বী (২৯)। পরিকল্পনা অনুযায়ী দুই বন্ধু বাহাদুর বাজারের মৃত মতিয়ার রহমানের ছেলে মুসফিকুর রহমান রাজ (৩৮) এবং দেওগ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হুদা শান্তকে সাথে নিয়ে দাদীর বাড়ীতে প্রবেশ করে সে। ঘুমন্ত দাদীকে গামছা আর ওড়না দিয়ে বেধে শ্বাস রোধে মেরে ফেলে তারা। এসময় ফুফুর স্বর্নালংকার নগদ ২লাখ টাকাসহ বিভিন্ন দামী মালামাল লুট করে তারা।

তিনি আরো জানান, মাদকের টাকার যোগান এবং অনলাইন জুয়ার অর্থ সংকটের জর্জরিত হয়ে চুরির পরিকল্পনা বাস্তবায়নের সময় হত্যাকান্ডের শিকার হন বৃদ্ধা।

এব্যাপারে পুলিশ সুপার জেদান আল মুসার পরিকল্পনা অনুযায়ী অনুসন্ধ্যানে নামে ডিবি পুলিশ, সাইবার শাখা এবং ঘোড়াঘাট থানাসহ জেলা পুলিশ বাহিনী। গতকাল মঙ্গলবার ঢাকার আশুলিয়ার গকুল নগর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন নাতি ফজলে রাব্বী, সহযোগি মুসফিকুর রহমান রাজ এবং ঘোড়াঘাটের ডুগডুগিহাট দেওয়াগ্রামে নাজমুল হুদা শান্ত নামে আরেক সহযোগিকে গ্রেপ্তার করে তারা। এসময় তাদের কাছে একটি স্বর্নের হার, ১ জোড়া হাতের বালা,১ জোড়া স্বর্ণের চেইন ১ জোড়া কানের দুল ১ জোড়া ঝুমকা এবং ১ জোগা রুপোর নুপুর উদ্ধার করা হয়েছে। লুন্ঠিত টাকাসহ বেশ কিছু মালামালের হদিস মিলেনি

প্রাথমিক স্বীকারোক্তি আদায় করে ১৬৪ ধারা জবানবন্দী রেকর্ডের জন্য আজ বুধবার তাদরেকে আদালতে তুলে দিয়েছেন তারা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিএনপি নেতা গ্রেফতার।

অনলাইন জুয়ায় অর্থ সংকটে আপন দাদীকে হত্যা, অবশেষে স্বর্ণালঙ্কার সহ পুলিশের জালে আটক তিনজন।

আপডেট সময় : ১১:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬