ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। মুছাপুরে নদীভাঙন আতঙ্ক, জিওব্যাগ ও স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক। নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য। দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর। প্রধানমন্ত্রীর সফরে পাথর নিক্ষেপ: রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চ্যালেঞ্জ। বদলি বাণিজ্য’ নাকি প্রধান প্রকৌশলীর চেয়ার দখলের ব্লু-প্রিন্ট ? গণপূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন বিস্ফোরণ!

কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যাহত।

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কসবা উপজেলায় একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়ায় মোবাইল ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল,২৬) সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে বজ্রপাতসহ প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়।

ঝড়ে কসবার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় একটি টাওয়ার খালে পড়ে যায়। কায়েমপুর ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বাদৈর বাজারে সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

আখাউড়া-আগরতলা সড়কসহ জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। আশুগঞ্জে রেললাইনে গাছ পড়ে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। সদর ও নবীনগর উপজেলার বিভিন্ন এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এদিকে ঝড় ও ভারী বর্ষণে এসএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে বিলম্বের মুখে পড়েন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা।

কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যাহত।

আপডেট সময় : ১০:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬