ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ  গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক  কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে একটি কলেজের জাতীয়করণ নয়—হাজারো কন্যার স্বপ্নকে রাষ্ট্রের আশ্রয় দেওয়ার প্রত্যাশা। ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার।

দিনাজপুরে সমবায় সমিতির নির্বাচন হঠাৎ স্থগিত, ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।

দিনাজপুর সদর উপজেলার চকরামপুর আত্রাই নদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং-০৬৬)-এর ত্রি-বার্ষিক নির্বাচন আকস্মিকভাবে স্থগিত করায় ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে অসঙ্গতির অভিযোগও তুলেছেন ভোটাররা।

গত শনিবার ২৪ এপ্রিল,২৬ সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নির্বাচন শুরুর আগের রাতেই তা স্থগিত করা হয়। সমিতির সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে নির্বাচন কমিশনার ও জেলা সমবায় অফিসার মৌখিকভাবে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। তবে এ বিষয়ে কোনো লিখিত নোটিশ তখন জারি করা হয়নি। ফলে পরদিন সকালেই নির্ধারিত ভোটকেন্দ্রে এসে বিপাকে পড়েন শত শত ভোটার।

ভোটারদের অভিযোগ, উপজেলা সমবায় কর্মকর্তা একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন, যা বিভ্রান্তিকর এবং পক্ষপাতমূলক বলে মনে হচ্ছে। কেউ কেউ দাবি করেন, ২৩ এপ্রিল রাতেই নাকি স্থগিতের একটি চিঠি ইস্যু করা হয়েছিল, তবে তা ভোটারদের কাছে পৌঁছায়নি। ফলে ভোট দিতে এসে অনেকেই ফিরে যেতে বাধ্য হন।

এ বিষয়ে দিনাজপুর সদর উপজেলার ইউএনও তমালিকা পাল জানান, সংশ্লিষ্ট সমিতি নিয়ে একটি অভিযোগ পাওয়ার পর জেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে সদর উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান বলেন, ইউএনও’র নির্দেশনা অনুযায়ী নির্বাচন স্থগিত করা হয়েছে। লিখিত নোটিশ সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথমে জানান, কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। তবে পরে জানা যায়, ভোটের দিন পেরিয়ে যাওয়ার পর রাতে একটি চিঠি ইস্যু করা হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোটাররা।

এ প্রসঙ্গে সভাপতি প্রার্থী সৈকত আলী বলেন, “কোনো লিখিত নোটিশ ছাড়াই আগের রাতে মৌখিকভাবে নির্বাচন স্থগিত করা হয়েছে। এত অল্প সময়ে ৪৮২ জন ভোটারকে বিষয়টি জানানো সম্ভব নয়। ভোটাররা কেন্দ্রে এসে হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।”

হঠাৎ নির্বাচন স্থগিতের ঘটনায় সমিতির সদস্য ও ভোটারদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত সমস্যার সমাধান ও নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ 

দিনাজপুরে সমবায় সমিতির নির্বাচন হঠাৎ স্থগিত, ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।

আপডেট সময় : ০৮:২০:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬